1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

বিয়ের উপহারে বিস্ফোরণ , হাত হারালো বর

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৬২ Time View

বিয়েতে পাওয়া উপহার দেখতে গিয়ে বিস্ফোরণে নতুন বরের হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। ধারণা করা হচ্ছে, নববধূর বোনের সাবেক প্রেমিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এ কাণ্ড ঘটাতে পারে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের নবসারি জেলার মিন্ধাবরী নামের একটি গ্রামে। ঘটনা সূত্রে জানা গেছে, বিয়ে হয় লতীশ গভিত নামের এক যুবকের। বিয়েতে আসা উপহারগুলো ঘটনার দিন খুলে দেখছিলেন লতীশ। এ সময় সাথে ছিল তার ভাইয়ের ৩ বছরের ছেলে জিয়ান। উপহারের মধ্যে একটির মোড়ক খুলে দেখা যায় ভেতরে আছে খেলনা জাতীয় একটি উপহার, যা কারেন্টের চার্জে চলে। লতীশ জিয়ানকে সাথে নিয়ে সেটিকে চালু করতে বৈদ্যুতিক সংযোগ দিতেই ঘটে বিস্ফোরণ। এতে হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় লতীশের। সেই সাথে আঘাত পান মাথায় ও চোখেও। আহত হয় শিশু জিয়ানও। পরে খোঁজ নিয়ে জানা যায়, রাজু পটেল নামের এক ব্যক্তির সাথে সম্পর্ক ছিল লতীশের নব বিবাহিত স্ত্রীর বড় বোনের। কিছুদিন আগেই বিচ্ছেদ হয় তাদের। বরপক্ষের ধারণা, সেই প্রতিশোধ নিতেই রাজু কৌশলে উপহারের মধ্যে বোমা লুকিয়ে পাঠায়। এরই মধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। (আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT