1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে ভাল ফলাফল অর্জনকারী দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে উৎকৃষ্ট ভাল ফলাফল অর্জনকারী দুই শিক্ষার্থীকে একভরি ওজনের স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেছে এ. এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এগারো বারের মতো এ স্বর্ণপদক দেয়া হলো। রবিবার দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর-এর শহরস্থ শাখায় ২০২০ সালের স্নাতকোত্তর পরীক্ষায় গণিতে রাজেন্দ্র কলেজ থেকে শ্রেষ্ঠ ফল লাভের জন্য এ বছর এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫,০০০ টাকা লাভ করেন তানজিয়া আক্তার। ২০২১ সালে অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের পরীক্ষায় শ্রেষ্ঠ অর্জনকারী হিসাবে সম পরিমান স্বর্ণের পদক ও নগদ ১০,০০০ টাকা পুরস্কার লাভ করেন সুমি খাতুন। গণিত বিভাগের প্রধান অধ্যাপক মোঃ হায়দার মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, এ, এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের প্রতিনিধি লোনা টি. রহমান, ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক প্রফেসর মোঃ শাহজাহান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফয়জুল হক, টিচার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃশহিদুল ইসলাম, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গণিত বিভাগের প্রধান প্রফেসর রমা সাহা, সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের সাবেক সহকারী অধ্যাপক শিপ্রা রায়, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা, সরকারী রাজেন্দ্র কলেজের ভাইস প্রিন্সিপাল এস এম আব্দুল হালিম প্রমূখ। এ সময় কলেজের গণিত বিভাগের শিক্ষক মন্ডলি, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবর্গ এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সাল থেকে এ পুরস্কার প্রদান করা হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT