1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাবির ফজলুল হক হলে মধ্যরাতে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভিপি-জিএস হাসপাতালে! ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বেলজিয়াম ও জার্মানি সীমান্তে দাবানল: চরম সতর্কতায় ইউরোপীয় ইউনিয়ন সিংড়ায় শিক্ষার্থীদের হাতে বসুন্ধরা শুভসংঘের ৩০০ চারা গাছ হাসি নিয়ে কোরআনের শিক্ষা: মুমিনের জীবনে হাসি ও কান্নার ভারসাম্যের পথনির্দেশ মাছচাষিরাও পাবেন ‘কৃষি কার্ড’: প্রধানমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী হাঙ্গেরিতে পোলিশ পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১২ ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচন ঘিরে গ্রামে ‘প্রাইমারি ভোট’: একক প্রার্থী রুহুল আমিন ফরিদপুরে খিচুড়ি রান্নার আয়োজন: আওয়ামী লীগের শোক দিবসের অভিযোগে রিকশা শ্রমিক ইউনিয়নের ৬ সদস্য পুলিশ হেফাজতে!

ফরিদপুরে শিল্পী পরিবারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭০ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর শিল্পী পরিবারের আয়োজনে শিল্পী পরিবারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আজ শনিবার পালিত হয়েছে। এই উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্পী পরিবারের সভাপতি ও ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীমের সভাপতিত্বে এবং শিল্পী পরিবারের সাধারণ সম্পাদক  শেখ ফরিদ আহমেদের সঞ্চালনায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে একটা র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিটি কবি জসীমউদ্দীন হলে এসে শেষ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান হাসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক চন্দন রেজা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, সাংবাদিক ও কথা সাহিত্যিক মফিজ ইমাম মিলন, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, জেলা কালচারাল অফিস সাইফুল ইসলাম মিলন বীর মুক্তিযোদ্ধার সন্তান, রুমন চৌধুরী, অর্থ সম্পাদক ইউনুস আলী প্রামানিক প্রমূখ। এ বছর অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “এক সুতোয় গাথা আমরা শিল্পী পরিবার। আলোচনা সভায় বক্তারা এ আয়োজন সমৃদ্ধশালী এবং শিল্পী পরিবারকে এক সুতোয় গেথে আমরা আগামী দিনের কর্মদিনকে উজ্জীবিত করবো বলে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT