1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজার সফরে ঢাকা ছাড়লেন তারেক রহমান, দিনভর কর্মসূচি কক্সবাজার সফরে তারেক রহমান, বিমানবন্দর ও শহরজুড়ে কড়া নিরাপত্তা নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ যুক্তরাষ্ট্রের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু, প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল স্বাগতিকরা ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার শঙ্কা আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার হরমুজ প্রণালীতে উত্তেজনা, একাধিক ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার অভিযোগ ব্রাজিলসহ রোববারের খেলার পূর্ণ সূচি এফবিআই ড্রোনে অনুপ্রবেশের দাবি, বিশ্বকাপ ঘিরে নতুন সাইবার হুমকি

এই সপ্তাহে কোন দুদিন বৃষ্টি হবে জানাল আবহাওয়া অফিস

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৩ Time View

শীতের শেষ সময়ে বৃষ্টি এলে বাড়াচ্ছে শীতের প্রকোপতা। চলতি সপ্তাহে আবারও বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ আবহাওয়া আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় ঘন থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এই সপ্তাহের শেষদিকে আবারও বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গল, বুধবার ঢাকাসহ দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে বলছে দপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। অবশ্য বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ৬ ও ৭ তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ দক্ষিণাঞ্চলে এই বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর রাতের দিকে তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে—৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ছিল সীতাকুণ্ডে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT