1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী টিকটক সেলিব্রিটি জাহানারা ইতি আক্তার র‌্যাব-১০ এর হাতে গ্রেফতার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১০১ Time View

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী টিকটক সেলিব্রিটি জাহানারা ইতি আক্তার’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ফরিদপুর। এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় – গতকাল মঙ্গলবার আনুমানিক বিকাল ৫:১০ মিনিটে র‌্যাব-১০ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র‌্যাব-১৫ এর সহযোগীতায় কক্সবাজার জেলার সদর থানাধীন তারাবনিয়াছড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানী ঢাকার মিরপুর মডেল থানার মামলা নং-৫৪(৮)২০০৬, ধারাঃ ৩০২/৩৪, পেনাল কোড, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ১৭ বছর যাবৎ পলাতক আসামী টিকটক সেলিব্রিটি জাহানারা ওরফে ইতি আক্তার (৪০), স্বামী-মোঃ দেলোয়ার হোসেন, সাং-ইলিশা বাসস্ট্যান্ড, থানা-সদর, জেলা-ভোলা’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে রাজধানী ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ ও পরিচয় গোপন করে দীর্ঘ ১৭ বছর যাবৎ আত্মগোপন করে ছিল বলে জানা যায়। উক্ত আসামীকে আইনের আওতায় আনতে র‍্যাব-১০, ফরিদপুর কাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আসামীর অবস্থান কক্সবাজার সদরে সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে র্যাব ১৫ এর সহায়তায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT