1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

পোল্যান্ড সীমান্তে সামরিকঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৪২৪ Time View

পোল্যান্ড সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরে পশ্চিম ইউক্রেনের সামরিকঘাঁটিতে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে লিভিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাকসিম কোজিটস্কির জানিয়েছেন।

কোজিটস্কিতে গভীর রাতে এ হামলার খবর টেলিগ্রাম পোস্টে মঙ্গলবার ভোরে জানানো হয়।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাত ১টার দিকে সেন্ট্রাল লিভিভে টানা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরে কিছুক্ষণ পর পরই বিমান হামলার সাইরেন বাজানো হয়। শহরটির উত্তর–পশ্চিমে আকাশ প্রতিরক্ষা আলো জ্বলতে দেখা গেছে।

স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সোয়া ১টায় কোজিটস্কিতে প্রথম হামলার সাইরেন বাজে আকাশ প্রতিরক্ষাব্যবস্থায়।

লিভিভের মেয়র আন্দ্রি সাদোভিই তার ফেসবুক পোস্টে জানান, তিনি নিজেই লিভিভে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি।

যুদ্ধ শুরুর পর থেকে অন্তত তিনবার ইয়াভোরিভকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ১৩ মার্চ প্রথম হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হন।

লিভিভের একটি বিমানের যন্ত্রাংশ তৈরির কারখানা, একটি জ্বালানি ডিপো এবং বেশ কয়েকটি বৈদ্যুতিক সাবস্টেশনে রুশ বাহিনী হামলা চালিয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT