1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

প্রধানমন্ত্রী যা বললেন ব্যারিস্টার সুমনকে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৩০৬ Time View

সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার সুমন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে । সামাজিকমাধ্যমে বেশ পরিচিত মুখ তিনি। এমপি হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন স্বতন্ত্রএমপিরা।

রোববার (২৮ জানুয়ারি) রাতে গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুমন বলেন, নেত্রী আমাকে একটা কথা বলেছেন, তোমাকে তো ফেসবুক থেকেই চিনি। তুমি তো ফেসবুকের এমপিই হয়ে গেছো।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ব্যারিস্টার সুমন। তার প্রতীক ছিল ঈগল। ঘোষিত ফলাফল অনুযায়ী আসনটিতে ভোটার সংখ্যা ৫ লাখ ১২ হাজার ৪০৮। ভোট দিয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৬৯ ভোটার। এর মধ্যে ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। আর আওয়ামী লীগের প্রার্থী মাহবুব আলী নৌকা পেয়েছেন ৭৯ হাজার ৫৪৩ ভোট।

এদিকে এবারের নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন অনেক নেতা। কিছু প্রার্থী দলীয় মনোনয়ন পেলেও অনেকেই আবার বঞ্চিত হয়েছিলেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ৬২ জন বিজয়ী হয়েছেন। আর এই বিজয়ীদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, কেউ কেউ আবার পদধারী।

আগামী ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম সংসদ অধিবেশন বসবে। অধিবেশনে বিরোধী দল হিসেবে থাকবে জাতীয় পার্টি। এ নিয়ে ইতোমধ্যে সংসদ সচিবালয় থেকে গেজেট প্রকাশ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT