1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরকাদিম আড়তে চড়া দামে ইলিশ, ক্রেতাদের মধ্যে অসন্তোষ ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জনকল্যাণ ও জাতীয় প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে নতুন বাজেট: অর্থমন্ত্রী ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা

ময়মনসিংহ-কুমিল্লা সিটিতে ভোট ৯ মার্চ : তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৮৫ Time View

আগামী ৯ মার্চ ভোটের তারিখ রেখে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।

আগামী ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ দুই সিটিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বুধবার এই তফশিল ঘোষণা করেন। তিনি বলেন, ৯ মার্চ সাধারণ ও উপনির্বাচন মিলে স্থানীয় সরকারের ২৩৩টি ছোট বড় নির্বাচন হবে। আগে ভোটের তারিখ জানানো হয়েছিল, আজ বিস্তারিত তফশিল জানানো হলো।

ইসি সচিব জানান, সেদিন যেসব ভোট হবে, তার মধ্যে সিটি করপোরেশনের সাধারণ নির্বাচন একটি, সিটি শূন্য পদে উপনির্বাচন চারটি, পৌরসভা সাধারণ নির্বাচন তিনটি, উপনির্বাচন ১৫টি, ইউপি সাধারণ নির্বাচন ১৩টি, উপনির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদে উপনির্বাচন ৭টি।

জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, এবং বরগুনা জেলার আমতলী পৌরসভায় সেদিন সাধারণ নির্বাচন হবে।

জেলা পরিষদে ভোট হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। বাকি সব নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলবে।

সিটি, পৌরসভা ও জেলা পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবং ইউপি নির্বাচনে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT