1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

এবার নওয়াজকে দলে ভেড়াল খুলনা

banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View

খুলনা টাইগার্স শেষ মুহূর্তে এসে একের পর এক ক্রিকেটারকে দলে ভেড়াচ্ছে। এবার পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে দলে টেনেছে খুলনা। বিপিএলের আসন্ন মৌসুমে খুলনা টাইগার্সের জার্সিতে দেখা যাবে নওয়াজকে।

পাকিস্তানের জাতীয় দলের নিয়মিত মুখ নওয়াজ। লোয়ার মিডল অর্ডারে কার্যকরী ব্যাটিংয়ের সঙ্গে বাঁহাতি স্পিন বোলিং করে থাকেন নওয়াজ। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের পাশাপাশি শ্রীলংকার এলপিএল এবং বাংলাদেশের বিপিএলেও খেলার অভিজ্ঞতা আছে নওয়াজের। বিপিএলের গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন তিনি। এবার ঠিকানা বদলে খুলনার ডেরায় নওয়াজ।

নওয়াজ ছাড়াও শেষ মুহূর্তে আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে নিয়েছে খুলনা। ওয়েস্ট ইন্ডিজের পেসার ওশান থমাসের সঙ্গে দেশি নাহিদ রানা এবং আরিফ আহমেদকে দলে নিয়েছে তারা। এ ছাড়া দলে আগে থেকেই আছেন এভিন লুইস, শাই হোপের মতো বিদেশি ক্রিকেটাররা।

দেশিদের মধ্যে খুলনায় আছেন এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুবর মতো জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটাররা। সব মিলিয়ে অভিজ্ঞ, তরুণ, দেশি, বিদেশি মিলিয়ে বেশ সামর্থ্যবান একটি দল আছে খুলনা টাইগার্সের। এবার মাঠে নেমে ক্রিকেটারদের পারফর্ম করে নিজেদের সামর্থ্য জানান দেওয়ার পালা।

আগামী ২০ জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে খুলনা টাইগার্সের বিপিএল অভিযান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT