1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ Time View

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ১৬১ রানের টার্গেট তাড়া করেও জিততে পারেনি অস্ট্রেলিয়া। শেষ ওভারে মাত্র ১০ রান করতে পারেনি গত মাসে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেওয়া অস্ট্রেলিয়া।

শেষ ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১০ রান। ব্যাটিংয়ে ছিলেন অধিনায়ক ম্যাথু ওয়েড। তার মতো একজন তারকা ব্যাটসম্যান থাকা সত্ত্বেও শেষ ওভারে ১০ রান করতে পারেনি অসিরা।

শেষ ওভারে অস্ট্রেলিয়া মাত্র ৩ রানে ম্যাথু ওয়েডের উইকেট হারায়। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৬ রানে জিতে যায় ভারত তারকাহীন ভারত।

বিরাট কোহলি, রোহিত শর্মা, লোকেশ রাহুল, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির মতো তারকাদের ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জিতল ভারত।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০৮ রান করেও পরাজয় এড়াতে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে ২৩৬ রানের টার্গেট তাড়ায় অস্ট্রেলিয়া হারে ৪৪ রানে।

তৃতীয় ম্যাচে ভারতের ছূড়ে দেওয়া ২২৩ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটে জিতে অস্ট্রেলিয়া। চতুর্থ ম্যাচে ১৭৫ রান তাড়ায় অস্ট্রেলিয়া হেরে যায় ২০ রানে।

আজ রোববার বেঙ্গালুরুর এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৬০ রান করে ভারত। টার্গেট তাড়ায় ৬ রানে হেরে যায় অস্ট্রেলিয়া।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT