1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

বাবরকে সরানো নয়, বোর্ডে পরিবর্তন চান রমিজ

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে সরানো নয়, বরং আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে পরিবর্তন আনার পক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। পাকিস্তান ক্রিকেটের পুরো ব্যবস্থাপনায় পরিবর্তন চান তিনি। নিজের ইউটিউব চ্যানেলে এ কথা বলেছেন ১৯৯২ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

নিজের চ্যানেলে রমিজ বোঝাতে চেয়েছেন বিশ্বকাপে ব্যর্থতার দায়টা বাবরের একার নয়, নতুন বলে কেউ উইকেট না নিতে পারলে, শুরু থেকেই খরুচে হলে, বাবর কীভাবে অধিনায়কত্ব করবেন?

যদিও এ মুহূর্তে পাকিস্তানের বেশিরভাগ সাবেক ক্রিকেটারই বাবরকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়ার পক্ষে।  কারন এবারের বিশ্বকাপটা পাকিস্তানের জন্য ভালো যায়নি। ৯ ম্যাচের মধ্যে হেরেছে ৫টিতে। অধিনায়ক বাবরও নিজের সেরাটা দিতে পারেননি। চারটি অর্ধশতকের কোনোটিকে শতকে রূপ দিতে পারেননি।

এমন পারফরম্যান্সের ফলে পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে বিশ্বকাপ স্কোয়াডে না থাকা বর্তমান ক্রিকেটার—সবাই বাবরের সমালোচনা করেছেন। পিসিবিকেও পাশে পাননি বাবর।

বিশ্বকাপ চলার সময়ই এক বিবৃতিতে পিসিবি জানিয়েছিল, বিশ্বকাপের পর দলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এমনকি বাবরের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বার্তাও ফাঁস করেছিলেন পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফ।

এ সময়ে বাবর খুব কম মানুষকেই পাশে পেয়েছেন। সেই কম মানুষদের মধ্যে রমিজ একজন। নিজের অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়েও বাবর পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন।

শোনা যাচ্ছে, পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারের মতামতই শুনবে পিসিবি। এরপর অধিনায়কত্বসহ আরও অন্য বিষয়ে পিসিবি সিদ্ধান্ত নেবে। রমিজ এ প্রক্রিয়ার সমালোচনা করে বলেছেন, পিসিবি কিছু সাবেক ক্রিকেটারকে একত্র করবে, তাদের সমস্যা সমাধান করার জন্য বলবে? কারা তাদের ক্ষমতায় বসিয়েছে? তাদের কাজটা কি সবাইকে একসঙ্গে করে অধিনায়কত্ব ও কোচিং স্টাফ পরিবর্তন করা? আর সবাই এতে ভাববে, তারা অনেক বড় একটি পদক্ষেপ নিয়েছে।

রমিজ বলেন, খেলার প্রতি ভালোবাসা না থাকলে ক্রিকেট এক ইঞ্চিও এগোবে না। নিজেদেরও মানসিকতার পরিবর্তন করতে হবে। পছন্দের প্রতিবেদকদের কাছে খবর ফাঁস করার প্রক্রিয়া বন্ধ করতে হবে।

পাকিস্তানের ক্লাব ক্রিকেট নিয়ে হতাশার কথা শুনিয়েছেন রমিজ। বোর্ডে পরিবর্তনের দাবি তুলেছেন, ক্লাব ক্রিকেট ধসে পড়েছে। সপ্তাহ শেষে আপনি ক্লাবের মাঠগুলোকে টাকার জন্য বিভিন্ন কোম্পানির কাছে ভাড়া দেন, তারা সেখানে টেনিস বলের ক্রিকেট আয়োজন করে। পুরো পদ্ধতিই পরিবর্তন করতে হবে। সবার আগে বোর্ডে পরিবর্তন আনতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT