1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

পাকিস্তানের ক্রিকেট নিয়ে হতাশার কথা বললেন রমিজ রাজা

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৬১ Time View

বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবিতে ব্যাপক সমালোচনা হচ্ছে। ব্যর্থতায় বোর্ড সংশ্লিষ্টদের কাঠগড়ায় তুলছেন সাবেক ক্রিকেটাররা। সাবেক পাকিস্তান অধিনায়ক ও পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান তো বর্তমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাচকের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন!

প্রত্যাশিত সমীকরণে ইংল্যান্ডকে হারাতে না পারায় শনিবার বিদায় নিশ্চিত হয়েছে বাবর আজমদের। বিশ্বকাপ শেষ করেছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের বিশ্বকাপ পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে রমিজ বলেছেন, ‘যখন নতুন বলে বোলাররা উইকেট নিতে ব্যর্থ হয় এবং ব্যয়বহুল হয়ে দাঁড়ায় তখন বাবর কীভাবে তার অধিনায়কত্ব করবে?’

তার পর একপর্যায়ে অন্তর্বর্তী প্রধান নির্বাচক তাওসিফ আহমেদের সমালোচনা করেন তিনি। সেখানে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে রমিজ বলেছেন, ‘আপনারা যে প্রধান নির্বাচককে নিয়োগ দিয়েছেন; তার পুরনো ভিডিও ক্লিপগুলো দেখুন— কীভাবে বাবর ও রিজওয়ানকে নিয়ে বাজে মন্তব্য করেছে। তার ওপর আপনারা ক্রিকেটের উন্নতি চাইছেন ৭০ বছর বয়সি একজনকে দিয়ে, যার দল নির্বাচন নিয়ে কোনো ধারণাই নেই।’

১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য মনে করেন, পাকিস্তানের ক্রিকেটের পতন হয়েছে। ক্লাব ম্যাচেই দেখা গেছে, স্পাইক পরে ঠিকমতো ব্যাট, বোলিং কিংবা ফিল্ডিং করা যায় না। সাপ্তাহিক ছুটিতে দেখা গেছে মাঠগুলোয় যেখানে অনুশীলন হওয়ার কথা, সেখানে বিভিন্ন কোম্পানিকে ভাড়া দেওয়া হয় টেনিস বলে ক্রিকেট খেলার জন্য। কারণ ক্লাবগুলো এর মাধ্যমে টাকা উপার্জন করে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT