1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

মতিঝিল পর্যন্ত মেট্রোরেল: আরামবাগের সমাবেশের পথে জনস্রোত

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৯০ Time View

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন ঘিরে সমাবেশের জন্য প্রস্তুত আরামবাগ; গোটা এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে, সকাল থেকেই ওই এলাকায় ঢল নেমেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

শনিবার দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন। তারপর মতিঝিল স্টেশনে আরেকটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তিনি মেট্রোরেলে চড়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করবেন। এরপর যোগ দেবেন আরামবাগের সমাবেশে।

এই সমাবেশ সফল করতে ঢাকা মহানগরসহ আশেপাশের এলাকা থেকেও হাজির হয়েছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। শত শত বাস ও অন্যান্য যানবাহন নিয়ে আসা ঢাকার বাইরের নেতাকর্মীরা জমায়েত হয়েছেন আরামবাগে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরের নেতৃত্বে কয়েকশ’ গাড়ি নিয়ে সকাল সাড়ে ১১ টার দিকে নেতাকর্মীরা জড়ো হন ঢাকা মহানগর নাট্যমঞ্চের সামনে। এরপর তারা মিছিল নিয়ে আরামবাগ জনসমাবেশে যোগ দেন।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের নেতৃত্বে দেড়শ বাস নিয়ে কাকরাইল এলাকায় জড়ো হন জেলার নেতাকর্মীরা। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন বলেন, শামীম ভাইয়ের নির্দেশে আমরা ৭ হাজারের মত নেতাকর্মী নিয়ে এসেছি।

আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধনের পরদিন থেকেই শুরু হবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা। এতে মাত্র আধা ঘণ্টায় রাজধানীর উত্তরা থেকে রওনা হয়ে মতিঝিলে পৌঁছাতে পারবে নগরবাসী। মুক্তি মিলবে দুই থেকে আড়াই ঘণ্টা যানজট ঠেলার ঝক্কি থেকে।

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে প্রথমে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ট্রেন চলাচলের সময় প্রাথমিকভাবে নির্ধারণ করা হলেও পরে যাত্রীদের দাবির প্রেক্ষিতে তা সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা করা হয়। ধীরে ধীরে সময় বাড়বে বলে জানান প্রকল্প পরিচালক এম এ এন ছিদ্দিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT