1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কা, চালক-হেলপার নিহত সদরপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে নতুন মেডিকেল কলেজ অনুমোদন, দেশে সরকারি কলেজ ৩৮টি ঈদযাত্রায় ট্রেনের টিকিটে হাহাকার: পশ্চিমাঞ্চলের সব আসন শেষ, আধাঘণ্টায় ৯৪ লাখ হিট দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মাছ ব্যবসায়ী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে মসজিদের ভেতর মাদ্রাসাছাত্রকে ধর্ষণচেষ্টা: ইমামের ৭ বছরের কারাদণ্ড চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৯ বসতঘর, খোলা আকাশের নিচে ১১ পরিবার বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ক আরও জোরদার: সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

নিউজিল্যান্ডের বিপক্ষে পান্ডিয়ার বিকল্প হবেন কে?

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ Time View

চলতি বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড এখনো অপরাজিত। দুটি দলই নিজেদের প্রথম চার ম্যাচের সব কটিতে জিতেছে। আজ তারা মুখোমুখি হচ্ছে ধর্মশালায়। যারা জিতবে, সেমিফাইনাল খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের। এমন গুরুত্বপূর্ণ এক ম্যাচে কোন একাদশ খেলাবে দুই দল। হার্দিক পান্ডিয়ার চোটের কারণে ভারত দলে পরিবর্তন নিশ্চিত। কে খেলবেন পান্ডিয়ার জায়গায়?

পান্ডিয়ার জায়গায় সূর্যকুমার যাদব অথবা ঈশান কিষানের মধ্যে কার একাদশে ঢোকার সম্ভাবনা বেশি। এ দুই ব্যাটসম্যানের মধ্যে সূর্যকুমার জায়গা পাওয়ার দৌড়ে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। ওপেনার ঈশান ভারতের হয়ে পাঁচ নম্বরের নিচে কখনো ব্যাটিং করেননি। অন্যদিকে সূর্যকুমার ছয়-সাত নম্বরেই ব্যাটিং করতে অভ্যস্ত। তবে গতকাল অনুশীলনে হালকা চোট পেয়েছেন সূর্য। সেই চোট কতটা গুরুতর, সেটা অবশ্য জানা যায়নি।

সূর্য কিংবা ঈশান দলে ঢুকলে আবার বোলারের সংখ্যা কমে যায়। বোলিং শক্তি বাড়াতে সে ক্ষেত্রে শারদুল ঠাকুরকে বাইরে রেখে মোহাম্মদ শামি অথবা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও ঢুকতে পারেন দলে। ধর্মশালার পেসবান্ধব উইকেটে শামির খেলার সম্ভাবনাই অনেকটা বেশি। আবার ব্যাটিং গভীরতা পেতে শারদুলকেও একাদশে রেখে দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড ভালো নয় ভারতের। বিশ্বকাপে দুই দলের ৮ দেখায় ভারত হেরেছে ৫ বার। ১৯৯২ সালের পর আইসিসি ইভেন্টে ৯ বারের দেখায় কিউইদের বিপক্ষে মাত্র একটিই জয় ভারতের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT