1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

পূজার সময় তাদের কথা বেশি মনে পড়বে: মিম

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২৭৭ Time View

সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বিদ্যা সিনহা মিম বলেন, পূজার আনন্দ হোক সবার। সবখানে শান্তি বিরাজ করুক। সবার জন্য ভালোবাসা।

বিদ্যা সিনহা মিম এবারই প্রথম বাবা-মাকে ছাড়া পূজার ছুটি কাটাবেন। প্রতি বছর শারদীয় দুর্গাপূজা বাবা-মায়ের সঙ্গে সময় কাটান। তাদের নিয়ে আনন্দ করেন। জন্মের পর থেকে এভাবেই বেড়ে উঠেছেন তিনি।

মিম বলেন, এটা একদিক দিয়ে কষ্টের। কখনো ওভাবে ভাবিনি। সব সময় মা-বাবার সঙ্গে পূজার ছুটি কাটিয়েছি। পূজায় আনন্দ করেছি কিন্তু এবার তারা কাছে নেই। ভীষণ মিস করব তাদের। মা-বাবা কানাডায় আছেন। কয়েক মাস সেখানে থাকবেন। সেজন্যই আপাতত কাছে পাচ্ছি না। অন্য সময়ের চেয়ে পূজার সময়ে বেশি মনে পড়বে তাদের কথা।

মিম বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি পূজা মানেই মা-বাবার সঙ্গে দাদাবাড়িতে যাওয়া। রাজশাহীতে আত্মীয়দের সঙ্গে সময় কাটানো। কত রকম হইচই করেছি। সুন্দর সময় কাটিয়েছি। ছোটবেলার পূজার আনন্দ আর হবে না। জীবনে একবারই আসে। ছোটবেলায় শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে ঘুরতাম। এ আনন্দ কোনো কিছুতে হবে না।

অভিনেত্রী বলেন, এখন চাইলেও নানা জায়গায় যেতে পারি না, ভিড় জমে যায়। মানুষজন সেলফি তোলার জন্য ভিড় করে, কথা বলতে চায়। সেজন্য পূজার সময়টা একটু অন্যভাবে কাটে।

এবারের পূজার ছুটিতে একদিন ঢাকায় থাকবেন বিদ্যা সিনহা মিম। বাকি দিনগুলো কুমিল্লায় শ্বশুরবাড়িতে কাটাবেন। তিনি বলেন, পূজার ছুটিতে শ্বশুরবাড়িতে থাকব। শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আনন্দ করব। স্বামী ও শ্বশুরবাড়ির সবাই মিলে পূজায় সুন্দর সময় কাটাব।

এদিকে মিম অভিনীত সবশেষ ‘অন্তর্জাল’ চলচ্চিত্র মুক্তি পেয়েছে। আগামী ২৪ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘মানুষ’ সিনেমা। জিৎ-এর বিপরীতে অভিনয় করেছেন তিনি।

মিম বলেন, ‘মানুষ’ সিনেমায় স্পেশাল গেস্ট হিসেবে অভিনয় করেছি। জিৎ দার সঙ্গে আগেও সিনেমা করেছি। এবার নতুন গল্প, নতুন চরিত্রে দর্শকরা আমাকে দেখবেন।

অন্যদিকে নতুন একটি সিনেমার শুটিং গত মাসে শেষ করেছেন তিনি। ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় পান্না কায়সারের চরিত্রে দেখা যাবে তাকে। সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াহিদ তারেক।

মিম বলেন, ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি আমার জন্য বিশেষ কিছু। অধ্যাপিকা পান্না কায়সারের চরিত্রে অভিনয় করে অনেক হ্যাপি আমি।
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT