1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

ফরিদপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৮১ Time View
ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ফরিদপুরের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
বালক ও বালিকা অনূর্ধ্ব ১৭ প্রতিযোগিতায় এই টুর্নামেন্টে মোট নয়টি উপজেলা দল নক আউট পদ্ধতিতে অংশগ্রহণ করছেন।
টুর্নামেন্টের প্রথম খেলায় বঙ্গমাতা ফুটবলে অংশগ্রহণ করে চরভদ্রাসন ও সদরপুর উপজেলা দল। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমান ,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শামীম হক জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা এই টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং এখান থেকে ভালো ফুটবল খেলোয়ার বেরিয়ে আসবে বলে ‌ আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন। এরপর টুর্নামেন্টের প্রথম খেলায় সদরপুর উপজেলা দল ১-০ গোলের ব্যবধানে চরভদ্রাসন উপজেলা দলকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়। বিজয়ী দলের পক্ষে ‌ জয়সূচক গোলটি করেন রিমি আক্তার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT