1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

ভিডিওবার্তায় যে অভিযোগ করলেন তামিম

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

দেশ সেরা ওপেনার তামিম ইকবাল এক ভিডিও বার্তায় বলেছেন, বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলব না এমন কথা আমি কখনো বলিনি। এমনকি জাতীয় দলের নির্বাচকরা বলেছেন আমি আনফিট। কিন্তু ফিজিও রিপোর্টে খেলার জন্য আমার কোনো বাধা ছিল না।

ভিডিও বার্তায় তামিম বলেন-আমাকে নিয়ে মিডিয়াতে যা লেখা হয়েছে আর যা ঘটছে তা পুরোপুরি উল্টো। আমি পুরো বিষয়টি আপনাদের জানাতে চাই। আমার কাছে মনে হয় আমার ফ্যান এবং ক্রিকেট লাভার সবার বিষয়টি জানা উচিত।

আমি অবসরে যাওয়ার পেছনেও একটা কারণ ছিল। প্রধানমন্ত্রী বলায় আমি ফিরে এসেছি। আমি নিজেকে ফিট করার জন্য বোর্ডের চাহিদা মতো সব কিছু করেছি।

চোট থেকে ফিরে আমি প্রথম ম্যাচে ৩০-৩৫ ওভার ফিল্ডিং করেছি। দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছি, তখন চেষ্টা করেছি রান করার এবং আমি নিজে কেমন খেলি সেটা আমার নিজেরও দেখা দরকার ছিল।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT