1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

ইরানে আকস্মিক সফরে বাশার আল-আসাদ

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৪৪৮ Time View

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ রোববার আকস্মিক সফরে ইরান গেছেন।

এক দিনের এই সফরে তিনি তেহরানে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর এটি ইরানে বাশারের দ্বিতীয় সফর। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তেহরান সফর করেছিলেন তিনি।

রোববার তেহরানে খামেনির সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

বৈঠক শেষে এক বিবৃতিতে খামেনি বলেন, সিরিয়ার গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। তারা এখন শক্তিশালী দেশে পরিণত হচ্ছে।

 ইরান সিরিয়ার একটি বিশ্বস্ত ও ঘনিষ্ট আঞ্চলিক মিত্র। যুদ্ধাবস্থায় অর্থ, অস্ত্র ও নৈতিক সমর্থন দিয়ে সার্বিকভাবে সহায়তা করেছে তেহরান।

খামেনি আরও বলেন, সিরিয়া থেকে আইএস জঙ্গিদের তাড়াতে সর্বদা নিয়োজিত ছিলেন প্রয়াত আল কুদস বাহিনীর প্রধান জেনারেল কাশেম সোলাইমানি।

তিনি আরও বলেন, দামেস্ক ও তেহরানের সম্পর্ক দিন দিন আরও জোরদার হচ্ছে। দুই বন্ধুপ্রতিম দেশের অর্থনৈতিক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ইরানের শীর্ষ নেতা।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT