1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর কোতোয়ালী থানার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ 🚨 সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ডিবি পুলিশের হাতে আটক ফরিদপুরে আলফা ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি এর ট্রেনিং এবং সেলিব্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। 🚨 ফরিদপুরে নৃসংশ হত্যা মামলার প্রধান আসামি ‘তান্ময় শেখ’ কে র‍্যাব-১০ এর গ্রেফতার 🎉 ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও যানজট নিরসনে নতুন উদ্যোগ: অনাথের মোড়ে ট্রাফিক আইল্যান্ড নির্মাণ শুরু! 🏛️ বেতন বৈষম্য নিরসন: ফরিদপুর বাকাসস-এর স্মারকলিপি প্রদান। মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান প্রধানদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয় যুবশক্তির পরিচিতি সভা অনুষ্ঠিত: নেতৃত্ব দেবে তরুণরা, সুস্থ ধারার রাজনীতি করবে যুবশক্তি 🏛 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম ক্লাব ‘জাবিয়ান ক্লাব লিমিটেড’-এর আত্মপ্রকাশ শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মনোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সেমিনার অনুষ্ঠিত

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯২ Time View

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দলের তালিকা জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। নিয়ম মেনে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে নিজেদের প্রাথমিক স্কোয়াডের তালিকা পাঠিয়েছে ইংল্যান্ড।

২০১৯ সালে ঘরের মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবার শিরোপা ঘরে তোলে ইংলিশরা। তাদের সামনে এবার শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার আগে আইসিসির কাছে খেলোয়াড়দের তালিকা পাঠিয়েছে থ্রি লায়ন্সরা।

কেউ চোট সমস্যায় না পড়লে ধারণা করা যাচ্ছে, এটিই হতে চলেছে ইংলিশদের মূল দল। দলের দায়িত্বে থাকছেন ওয়ানডের নিয়মিত অধিনায়ক জস বাটলার।

আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

ইংল্যান্ডের ১৫ সদস্যের স্কোয়াড 
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, গাস অ্যাটকিনসন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, ক্রিস ওকস, জেসন রয়, বেন স্টোকস, রিচি টপলি, ডেভিড উইলি ও মার্ক উড।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT