1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচি শেষে কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ভিনিসিউসের গোলে মরক্কোর বিপক্ষে সমতায় ব্রাজিল, প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই ফরিদপুরে শিশুশ্রম বন্ধে সচেতনতা কর্মসূচি, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুদের ঝুঁকি নিয়ে উদ্বেগ শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া, কাতারের নাটকীয় ড্র ‘সিঙ্গাপুর বা কানাডা নয়, উন্নত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’ : প্রধানমন্ত্রী মৌলভীবাজার সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশে পরিবর্তন, ভিনিসিউসের কাঁধে আক্রমণের দায়িত্ব নিত্যপণ্যে কর ছাড়, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে জোর: প্রধানমন্ত্রীর বাজেটের সুফল তুলে ধরলেন তারেক রহমান ফরিদপুরে হামের প্রকোপ অব্যাহত, আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ হাজার ৬০০

লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

লঘুচাপের প্রভাবে আজ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশেই কমবেশি বৃষ্টি হতে পারে।

বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র-উড়িষ্যা উপকূলের নিকটবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। লঘুচাপের প্রভাবে আজ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এতে তাপপ্রবাহের বিস্তৃতি ও তীব্রতা কমে আসতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশেই কমবেশি বৃষ্টি হতে পারে।

কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ও রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT