1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন ফরিদপুরে হাম-রুবেলা বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঈদের আগেই প্রকাশের চেষ্টা সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুরে হাম পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ছাড়াল ১ হাজার ২৯৯ এসএসসি ১০ বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৪ মে থেকে ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

রোনাল্ডোই রাজা গোলের রাজ্যে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ Time View

বছরের শুরুতে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর শীর্ষ পর্যায়ের ফুটবলে অনেকেই তার দাপটের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু ৩৮ বছর বয়সেও আপন আলোয় উদ্ভাসিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

মরু-রাজ্যে ফুটিয়ে চলেছেন গোলের ফুল। গোলের রাজ্যে এখনো রোনাল্ডোই রাজা। সৌদি প্রো লিগে শেষ তিন ম্যাচে নিজে ছয় গোল করার পাশাপাশি চারটি গোল বানিয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা! ছয় গোলের শেষটিতে পা রেখেছেন ইতিহাসের নতুন চূড়ায়। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে প্রতিযোগিতামূলক ম্যাচে ৮৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনাল্ডো।

শনিবার রাতে আল হাজমের বিপক্ষে আল নাসরের ৫-১ ব্যবধানের জয়ে চতুর্থ গোলটি করেন রোনাল্ডো। এটি তার ক্যারিয়ারের ৮৫০তম গোল। ৮৫০ গোলের ২৬টি করেছেন আল নাসরের জার্সিতে।

পেশাদার ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ ৮১৮ গোল রোনাল্ডোর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। জোড়া হারে মৌসুম শুরুর পর আল নাসরকে টানা তিন ম্যাচ জিতিয়ে উচ্ছ্বসিত রোনাল্ডো নিজের মাইলফলক নিয়ে বলেছেন, ‘৮৫০তম ক্যারিয়ার গোল। আরও আসছে।’
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT