1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

শিল্পে লিঙ্গবৈষম্য নিয়ে মুখ খুললেন শ্রেয় ঘোষাল

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩১৬ Time View

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। এ নিয়ে পঞ্চমবারের মতো পুরস্কার পেলেন এই গুণী শিল্পী। তামিল ছবি ‘ইরাভিন নিজহাল’-এর ‘মায়াভা চায়াভা’ গানের জন্য সেরা গায়িকা খেতাব অর্জন করেছেন তিনি। লিঙ্গবৈষম্য নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন শ্রেয়া।

সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির গান ‘তুম কেয়া মিলে’-তে অরিজিৎ সিং এবং তার অংশের ভাগাভাগি এবং প্রচার নিয়ে প্রশ্ন তুলছিলেন অনেক ভক্ত। সম্প্রতি এ বিষয় নিয়ে মুখ খুলেছেন বাঙালি গায়িকা।

গানটি যখন ঘোষণা করা হয়, সেই পোস্টে অরিজিৎ সিংকে কৃতিত্ব দেওয়ার সময় শ্রেয়া ঘোষালের নাম বাদ দেওয়া হয়েছিল। ভক্তরা প্রতিক্রিয়ার ঝড় তুলেছিলেন। তাদের বক্তব্য ছিল, লিঙ্গ পক্ষপাত এবং শিল্পে পুরুষ ও নারী শিল্পীদের প্রতি অসম আচরণ লক্ষ্য করা যাচ্ছে।

একটি সাক্ষাৎকারে বিপরীত লিঙ্গের প্রতি ইন্ডাস্ট্রির সামান্য পক্ষপাতের কথা স্বীকার করেন শ্রেয়া ঘোষাল। তিনি বলেন, ‘এটি শুধু সংগীত বা ছবির জগতে নয়, আলোচনা শুধুমাত্র অভিনেত্রী বা সংগীতশিল্পীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, প্রতিটি কোম্পানি, প্রতিটি শিল্পে এটাই চলে আসছে। সব ক্ষেত্রে এটি একটি সাধারণ গল্প এবং সাধারণ লড়াই। সমস্ত নারী প্রতিনিয়ত এর সম্মুখীন হন। শুধু এই দেশে নয়, এ সমস্যা বিশ্বব্যাপী।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT