1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

প্রেমিকাকে নিয়ে থাইল্যান্ডে শ্রাবন্তীর ছেলে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৫৫ Time View

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ছেলে অভিমন্যু ওরফে ঝিনুক ২১ বছরে পা রাখলেন। সোমবার ছিল এই তারকা পুত্রের জন্মদিন। এর আগের দিন ছিল শ্রাবন্তীর জন্মদিন।

তবে মা-ছেলে মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দুজনের মধ্যে বয়সের ফারাক মাত্র ১৬ বছরের। এবারের জন্মদিন ধুমধাম করে পালন করেছেন ঝিনুক। তবে এ দেশে নয়, থাইল্যান্ডের পাতায়াতে রাজকীয়ভাবে সেলিব্রেশনে মেতেছিলেন তিনি। সঙ্গী ছিলেন প্রেমিকা দামিনী ঘোষ।

জন্মদিন সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দামিনী। পাতায়ার বিলাসবহুল হোটেলের সুইমিংপুলের জলে প্রেমিকাকে জাপটে ছবি তুলেছেন অভিমন্যু। তাদের অন্তরঙ্গতা স্পষ্ট ধরা পড়েছে ছবিতে। জন্মদিনে প্রেমিকের জন্য তার প্রিয় চকলেট কেকেরও আয়োজন করেছিলেন দামিনী।

বছর দুয়েক আগে তিন বছরের প্রেমের কথা প্রকাশ্যে এনেছিলেন ঝিনুক। তার পর থেকে একে অপরের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন অভিমন্যু দামিনী। একসঙ্গে ঘুরতেও গেছেন তারা।

অভিমন্যু দামিনীর সম্পর্ক নিয়ে মুখ খুলতে শোনা গিয়েছিল শ্রাবন্তীকে। তিনি নিজেও হবু বউমার সঙ্গে ঘুরে এসেছেন। একে অপরের সোশ্যাল মিডিয়া পোস্টে প্রায়ই কমেন্টও করেন দুজনে। দামিনীকে হবু বউমা হিসেবে যে শ্রাবন্তীর বেশ পছন্দ, সেটিও স্পষ্ট হয়ে গেছে সবার কাছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT