1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ১৫–১৭ এপ্রিল, আবেদন অনলাইনে! ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত ফরিদপুরে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদপুরে মাদক অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুইজন আটক আলহামদুলিল্লাহ! এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে হাফেজি সম্পন্ন করায় শিক্ষার্থীকে টুপি-পাগড়ি পরিয়ে সম্মাননা জানান অধ্যক্ষ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মধুখালীতে দোকান মালিককে দেড় লাখ টাকা জরিমানা সদরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা! কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের নীরবতা

ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে অভিযানে র‌্যাব

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View

ডিমের অস্থির বাজার নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে সরকারের বিভিন্ন সংস্থা। এরই অংশ হিসেবে এবার অভিযানে নেমেছে র‌্যাব।

সোমবার ভোর ছয়টায় রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান চালায় র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

কাপ্তান বাজার থেকে শুরু হওয়া এ অভিযান রাজধানীজুড়ে চলমান থাকবে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া র‌্যাবের এডিশনাল এসপি সাইফুর রহমান।

তিনি আরও জানান, অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

এদিকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণে আনতে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।

প্রসঙ্গত, গত কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে ডিমের দাম হালিপ্রতি প্রায় ১০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।

এর আগে ১২ আগস্ট ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে কাপ্তান বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাব। সেখানে তিন ডিম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এবারও বাজার নিয়ন্ত্রণে না আসায় অভিযান শুরু করল এই এলিট ফোর্স।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT