1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

ছোট ছেলের খরচ বহন করেন না শাকিব?

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩২০ Time View

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাতে ঘুরতে গিয়েছিলেন। যখন ক্লান্ত হয়ে পড়েছিলেন পার্কে জিরিয়ে নিয়েছেন তারা। সেই মুহূর্তটি ফ্রেমবন্দি করে নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছিলেন শাকিব। যেখানে লম্বা চুল ছেড়ে দিয়ে মাথা নিচু করে বসে আছেন শাকিব। পাশেই একটি বেঞ্চে চোখ বন্ধ করে শুয়ে আছে আব্রাম! ছবিটি পোস্ট করে শাকিব লেখেন- ‘আমার পাপার প্রথম যুক্তরাষ্ট্র ট্রিপ’।

অপু বিশ্বাস এখনো সুপারস্টারের সাবেক স্ত্রী। অন্যদিকে আলাদা থাকলেও কাগজে-কলমে বুবলী এখনো শাকিব খানের স্ত্রী। এই তারকা দম্পতির সন্তান শেহজাদ খান বীর। ছোট ছেলের সঙ্গে শাকিবকে খুব একটা দেখা যায় না। তার প্রতি শাকিব ঠিকমতো দায়িত্ব পালন করছেন কিনা সেই বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী।

বুবলী বলেন- ‘আমার জীবনের প্রথম প্রায়োরিটি আমার সন্তান শেহজাদ। শেহজাদের জন্য আমাকে বাবার দায়িত্বও পালন করতে হয়, মায়ের দায়িত্বও পালন করতে হয়।

তাহলে কি শাকিব খান তাঁর ছোট সন্তানের প্রতি দায়িত্ব পালন করছেন না—এমন প্রশ্নে বুবলীর উত্তর, ‘আমি যে বললাম, শেহজাদের জন্য আমাকে বাবার দায়িত্বও পালন করতে হয়, মায়ের দায়িত্বও পালন করতে হয়—এই কথাটার মধ্যে উত্তর আছে।’

শাকিবের ঘনিষ্ঠজন বলেন, বীরের মাসিক খরচ বহন করেন তার বাবা। তাহলে আপনি মা হয়ে ছেলের জন্য বাবার দায়িত্বও পালনের কথা বলছেন কেন? প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমি সবকিছুই ডিটেইলস বলেছি। শেহজাদের মা–ও আমি, বাবাও আমি। এর মর্ম যারা বোঝার, তারা বুঝবেন। সবকিছুর উত্তর এর মধ্যে আছে। এর বেশি আর কিছু না বলি।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT