1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন নায়ক মান্নার স্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৩০১ Time View

চিকিৎসাধীন ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্না। তার মৃত্যুতে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা করে মান্নার পরিবার।

বর্তমানে মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। মৃত্যুর ১৩ বছর পেরিয়ে গেলেও নিষ্পত্তি হয়নি এটি।

রোববার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মান্নার স্ত্রী শেলী কাদের।

এ সময় তিনি বলেন, ২০০৮ সালে মান্না আমাদের ছেড়ে চলে গেছেন, সেই ২০০৮ সালে আমরা একটা মামলা করেছিলাম হাসপাতালের বিরুদ্ধে। মামলাটি হলো অবহেলাজনিত। মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি। আমি মান্না হত্যার বিচার চাই। ন্যায়বিচার চাই। মান্না হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

যে চিকিৎসকদের অবহেলায় চিত্রনায়ক মান্নার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়, তারা হলেন— ডা. এনায়েত হোসেন শেখ, ডা. জহির উদ্দিন মাহমুদ ইলিয়াস, ডা. মোমেনুজ্জামান, ডা. খন্দকার মাহবুব সোহাইল, ডা. ফাতেমা ও ডা. মাইনুল ইসলাম মজুমদার।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT