1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

হঠাৎ বৈঠকে সচিবরা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩২১ Time View

মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন হঠাৎ সব সচিবকে ডেকেছেন। আজ সোমবার সকাল ১০টায় সচিবালয়ে সচিবসভার বৈঠকটি শুরু হয়েছে। জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই সচিবসভাকে গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।

 

একাধিক সচিব জানিয়েছেন, গতকাল রোববার বিকেলে হঠাৎ তাদের সচিবসভার বৈঠকের কথা জানানো হয়। কী নিয়ে আলোচনা হবে, তা বলা হয়নি।

 

জানা যায়, আগামীকাল মঙ্গলবার প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে মোট ছয়টি আলোচসূচি ছিল। সাধারণত যেসব মন্ত্রণালয়ের বিষয় থাকে, সেসব মন্ত্রণালয়ের সচিবরা এই বৈঠকে উপস্থিত থাকেন।

 

তবে রোববার বিকেলে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। তাতে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠক পরিবর্তন করে আজ সোমবার আনা হয়। একই সময়ে সচিবসভাও অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

 

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বলছে, সচিবসভায় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের প্রস্তুতির বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া সরকারের উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ, জ্বালানি, শূন্য পদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বর্তমানে সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন ৮৫ জন।

 

আজকের প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে মোট ছয়টি প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপন করা হবে, যার মধ্যে সবচেয়ে বড় প্রস্তাব হচ্ছে- সরকারিকরণের আগে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণের লক্ষ্যে ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৩ হাজার ২৭৬টি পদ তৈরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT