1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

মায়ের বিরুদ্ধে মামলা করলেন প্রতারণার শিকার বলিউড অভিনেতা

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৩২৫ Time View

বলিউড অভিনেতা বিবেক ওবেরয় ও তার স্ত্রী প্রিয়াঙ্কা ওবেরয় জালিয়াতির শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন। ১ কোটি ৫৫ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি) প্রতারণার শিকার হয়েছেন তিনি। এর জন্য ব্যবসার অংশীদার সঞ্জয় সাহা, তার মা নন্দিতা সাহা এবং রাধিকা নন্দার বিরুদ্ধে মামলা করেছেন বিবেক।

পুলিশের ভাষ্য, বিবেক ওবেরয় অভিযোগ করেন যে, ২০২০ সালের জুলাই মাসে তিনি রাধিকা নন্দার প্ররোচনায় ১ কোটি ৫৫ লাখ রুপি প্রযোজনা সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসায় বিনিয়োগ করেন।

কিন্তু দুই বছর পর ২০২২ সালের এপ্রিলে এক কর্মকর্তার কাছে তিনি জানতে পারেন যে, তিনি প্রতারিত হয়েছেন। ব্যবসার জন্য তার দেওয়া অর্থ সঞ্জয় সাহা, তার মা নন্দিতা সাহার জীবন বিমাসহ বিভিন্ন ব্যক্তিগত খাতে খরচ করেছেন। এ ছাড়া রাধিকা নন্দা তাদের কোম্পানি থেকে টাকা তুলে নিয়েছেন। এর ডকুমেন্টসহ অভিযোগ করেছেন তিনি।

অভিযুক্ত ব্যক্তিরা কোম্পানি থেকে একটি ভ্যারিফায়েড ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৫৮ লাখ রুপি সরিয়েছেন।

২০১৭ সালে সঞ্জয় সাহা ও নন্দিতা সাহার অংশীদারত্বে ব্যবসা শুরু করেছিলেন বিবেক। এই ব্যবসায় মুনাফাও হচ্ছিল। পরবর্তীকালে সঞ্জয় সাহার সঙ্গে কাজ করা রাধিকা নন্দা নতুন ব্যবসার আইডিয়া দিলে আগের ব্যবসা বন্ধ করে নতুন ব্যবসায় নিজের শেয়ার বিনিয়োগ করেন বিবেক।

অভিযুক্ত ব্যক্তিদের নামে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪০৯ ও ৪২০ ধারায় অভিযোগ করেছেন বিবেক ওবেরয়।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT