1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ চোট কাটিয়ে ফেরার পথে নেইমার, মেডিকেল রিপোর্টে ইতিবাচক অগ্রগতি ইরান-ইসরাইল উত্তেজনায় সাময়িক বিরতি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত

জামিন পেলেন চিকিৎসক মিলি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৭৮ Time View

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আরেকজন চিকিৎসক জামিন পেয়েছেন। হাসপাতালটির চিকিৎসক ডা. বেগম মাকসুদা ফরিদা আক্তার মিলির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত মাসে এই মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন ডা. মিলি। এরপর ২৫ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানি নিয়ে আদেশের জন্য ৫ জুলাই দিন ঠিক করেন। পরে ৫ জুলাই ডা. মিলিকে জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

স্বাভাবিকভাবে সন্তান প্রসবের জন্য গত ৯ জুন রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে আসেন কুমিলল্লার গৃহবধূ মাহবুবা রহমান আঁখি। তিনি সংযুক্তা সাহার অধীনে স্বাভাবিকভাবে সন্তান প্রসবের জন্য এসেছিলেন। সংযুক্তা সাহা বিদেশে থাকায় সহযোগী চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে সেদিন আঁখির সন্তান প্রসব করান। পরদিন নবজাতকটি মারা যায়। ১৮ জুন মারা যান আঁখিও।

ডা. সংযুক্তা সাহাসহ কয়েকজন চিকিৎসক এবং সেন্ট্রাল হাসপাতালের কয়েকজন কর্মীর বিরুদ্ধে অবহেলায় মৃত্যুর অভিযোগে ফৌজদারি মামলা করেন আঁখির স্বামী মুহাম্মদ ইয়াকুব আলী।

মামলায় ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, ডা. মুনা সাহা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, রোগী ও তার পরিবারকে সার্জারির আগে বলা হয়েছিল যে সংযুক্তা সাহা আঁখির অপারেশন করবেন। তবে হাসপাতালে তাকে ওই চিকিৎসকের অধীনে ভর্তি করা হলেও ডা. সংযুক্তা সাহা দেশেই ছিলেন না। অন্য চিকিৎসকের মাধ্যমে স্বাভাবিক প্রসবের চেষ্টা ব্যর্থ হলে তখন অস্ত্রোপচার করে বাচ্চা বের করা হয়। পরদিন মারা যায় শিশুটি। পরে ১৮ জুন মারা যান মা আঁখিও।

মামলা দায়েরের পর ১৫ জুন রাতে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহাকে হাসপাতাল থেকে গ্রেফতার করে পুলিশ, যারা গতকাল (মঙ্গলবার) জামিন পেয়েছেন। আজ (বুধবার) আরও একজন চিকিৎসক জামিন পেলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT