1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের সতর্কবার্তার পর ইরানে নতুন মার্কিন হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট উপস্থাপন করবে বর্তমান সরকার ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ চোট কাটিয়ে ফেরার পথে নেইমার, মেডিকেল রিপোর্টে ইতিবাচক অগ্রগতি ইরান-ইসরাইল উত্তেজনায় সাময়িক বিরতি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত

অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ ভোট, চলছে গণনা

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৯৩ Time View

বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচন এবং দেশের মোট ৭৮টি পৌরসভা ও ইউনিয়নের ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। তবে ঢাকা-১৭ আসনে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। অপরদিকে কালো টাকা ছড়ানোর অভিযোগ করেছেন জাকের পার্টির প্রার্থী।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা-১৭ আসনে ব্যালটের মাধ্যমে ভোট হয়। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে তেমন কোনো উত্তাপ লক্ষ করা যায়নি। ভোটের আমেজও খুব একটা ছিল না।

নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে ইসি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আটজন প্রতিদ্বন্দ্বী। এর মধ্যে অন্যতম তিন প্রার্থীকে এগিয়ে রাখছেন স্থানীয় ভোটাররা। আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহম্মদ এ আরাফাত, স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান। তাদের তিনজনের মধ্যে মূল প্রতিযোগিতা হবে বলে ধারণা করছেন ভোটাররা।

উপনির্বাচনে অংশ নেওয়া অপর প্রতিদ্বন্দ্বীরা হলেন— জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন।

এই আসনের মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়। ৪টায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT