1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ফরিদপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা ১৫–১৭ এপ্রিল, আবেদন অনলাইনে! ফরিদপুর পৌরসভার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত ফরিদপুরে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল ফরিদপুরে মাদক অভিযানে ৪ হাজার ইয়াবাসহ দুইজন আটক আলহামদুলিল্লাহ! এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে হাফেজি সম্পন্ন করায় শিক্ষার্থীকে টুপি-পাগড়ি পরিয়ে সম্মাননা জানান অধ্যক্ষ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মধুখালীতে দোকান মালিককে দেড় লাখ টাকা জরিমানা সদরপুরে অবৈধভাবে বালু উত্তোলন, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা! কালিয়াকৈরে বনবিভাগের জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ, প্রশাসনের নীরবতা

কৃষকের আয় বাড়লে সারা দেশের অর্থনীতি ভালো হবে: কৃষি সচিব

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১০৭ Time View

কৃষকের আয় বাড়লে দেশের অর্থনীতি ভালো হবে বলে মন্তব্য করেছেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে কৃষকের আয় বাড়ানো। কৃষকের আয় বাড়লে সারা দেশের অর্থনীতি ভালো হবে। এতে দেশের উন্নতি আরও হবে।’

সোমবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এসব কথা বলেন।

কৃষকেরা বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধে অবদান রাখছে জানিয়ে ওয়াহিদা আক্তার বলেন, দেশের স্বাধীনতায়ও কৃষকের অনেক অবদান রয়েছে। আজকে সারা বিশ্বে যে অর্থনৈতিক যুদ্ধ চলছে, সেখানেও কৃষক যোদ্ধার ভূমিকায় রয়েছেন। আমাদের দেশে আগে সাত-আট লাখ টন সবজি উৎপাদন হতো, এখন ২ কোটি ২০ লাখ টন। আগে আমাদের খাবারের তালিকায় সবজি উৎপাদন হতো না। সবজির বৈচিত্র্যও ছিল না। এখন দেশীয় সবজির বৈচিত্র্যের পাশাপাশি বিদেশি সবজিও উৎপাদন হয়।

কৃষিসচিব আরও জানান, ঢাকার প্রাণকেন্দ্রে সংসদ ভবনের সামনে ভিভিআইপি জায়গায় কৃষকের বাজার স্থাপন করা হয়েছে। যাতে মানুষ ভেজালমুক্ত সবজি পায়। আর কৃষক যাতে তার পণ্য সরাসরি ভোক্তার হাতে তুলে দিতে পারেন। এই ধরনের উদ্যোগ আমাদের আরও নিতে হবে। আমরা সব সময় চাই, নিরাপদ খাবারের উৎস গড়ে তুলতে। জেলায় জেলায় এমন কৃষকের বাজার হতে পারে। কারণ, সাধারণত কৃষকরা তার উৎপাদিত পণ্য যেটা কেজি ৩০ টাকা বিক্রি করেন, সেটা বিভিন্ন হাত ঘুরে বাজারে ১০০ টাকা বিক্রি হয়। কিন্তু কৃষক সেটা জানতে পারেন না।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম, পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আবদুল আউয়াল প্রমুখ।

প্রকল্প সূত্র বলছে, কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তরের অধীনে কৃষকের বাজার তৈরি করা হয়েছে। এই অবকাঠামো তৈরি করতে অর্থায়ন করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। বাজারে দোকান সংখ্যা রয়েছে ৩৪টি। কৃষকের বাজার উদ্বোধনের পর নরসিংদীর বেলাবো, মানিকগঞ্জের সিংড়া আর ঢাকা সাভারের তালিকাভুক্ত কৃষকেরা নিরাপদ সবজি বিক্রি শুরু করেছেন। এই বাজার সপ্তাহে সাত দিন খোলা থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT