1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বড় পরিবর্তনের ইঙ্গিত, করছাড় ও নতুন নীতি আসছে ইরান-ইসরাইল সংঘাত: আবার হামলা হলে নেতানিয়াহুকে ‘একাই সামলাতে হবে’—ট্রাম্পের সতর্কবার্তা এইচ-১বি ভিসায় ট্রাম্পের ১ লাখ ডলারের ফি বাতিল করল যুক্তরাষ্ট্রের আদালত চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ চোট কাটিয়ে ফেরার পথে নেইমার, মেডিকেল রিপোর্টে ইতিবাচক অগ্রগতি ইরান-ইসরাইল উত্তেজনায় সাময়িক বিরতি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত তিতাস গ্যাসক্ষেত্রে উৎপাদন হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত অবৈধ বিদেশি ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া, দেশব্যাপী অভিযান জোরদারের নির্দেশ

ঝড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৮১ Time View

সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ের শঙ্কায় বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সমুদ্রবন্দরগুলোর সতর্ক বার্তায় এ তথ্য জানান।

আবহাওয়া অফিসের সতর্ক বার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর (পুনঃ) ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

নদীবন্দরের সতর্ক সংকেতে ওমর ফারুক আরও জানান, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT