1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

এবার মুখোমুখি হচ্ছেন অপু বিশ্বাস-বুবলী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৬৭ Time View

ঢাকাই সিনেমার আলোচিত দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনই শাকিব খানকে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন। প্রথমে অপু বিশ্বাস প্রেমের পর বিয়ে করেন। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নানা নাটকীয়তার পর বিচ্ছেদ হয় তাদের।

এরপর ‘বসগিরি’ সিনেমার নায়িকাকে বিয়ে করেন অভিনেতা শাকিব। এ বিয়ের খবরও প্রকাশ্যে আসার পর শুরু হয় নাটকীয়তা।

বর্তমানে বুবলীর সঙ্গে সংসারও প্রায় ভাঙনের পথে। যদিও তাদের সম্পর্কের শুরুটাই ধোঁয়াশায় ঘেরা। তবে বিভিন্ন সময় তারা একে-অপরকে আকার ইঙ্গিতে নানা মন্তব্য করে থাকেন বলে ধারণা নেটিজেনদের।

এবার এই দুই নায়িকা শাকিবকে ছাড়া ভিন্ন কারণে মুখোমুখি হচ্ছেন। কুরবানির ঈদ উপলক্ষে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ এবং বুবলীর ‘প্রহেলিকা’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। যা নিয়ে এখন আলোচনা হচ্ছে সিনেপাড়ায়।

পর্দার এই লড়াইয়ে অপু বিশ্বাসের সঙ্গে নায়ক হিসেবে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। অন্যদিকে বুবলীর সঙ্গে রয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ।

প্রসঙ্গত, ‘লাল শাড়ি’ সিনেমাটি সরকারি অনুদানের। বন্ধন বিশ্বাসের চিত্রনাট্যে এটি প্রযোজনা করছেন অপু বিশ্বাস নিজেই। এদিকে প্রহেলিকা সিনেমা পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এর চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT