1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

ওড়নায় মুখ ঢেকে আত্মসমর্পণ করলেন আমিশা প্যাটেল

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৭০ Time View

আড়াই কোটি রুপি জালিয়াতির মামলায় ওড়নায় মুখ ঢেকে আদালতে আত্মসমর্পণ করেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল।

জালিয়াতি ও চেক বাউন্সের মামলায় আমিশা প্যাটেল এবং ব্যবসায়িক সহযোগী ক্রুনালের বিরুদ্ধে গত এপ্রিল মাসেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন রাঁচির সিভিল কোর্ট। সেই মতো আত্মসমর্পণ করেন অভিনেত্রী।

ওড়না দিয়ে মুখ ঢেকে আদালত চত্বরে পৌঁছান আমিশা। এ সময় গোলাপি রঙের কামিজ ও প্রিন্টেড সালোয়ারে দেখা যায় তাকে। আদালতে আত্মসমর্পণের পর অভিনেত্রীর শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেন আদালত।

আগামী ২১ জুন মামলার শুনানিতে আমিশাকে সশরীরে কোর্টে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। আমিশা প্যাটেলের বিরুদ্ধে এ প্রতারণার মামলা করেছিলেন রাঁচির বাসিন্দা প্রযোজক অজয় কুমার সিং।

তার অভিযোগ, ২০১৮ সালে আমিশা তাকে ‘দেশি ম্যাজিক’ নামের একটি ছবির জন্য অর্থ বিনিয়োগ করতে বলেন। অভিনেত্রীকে ২.৫ কোটি রুপি দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT