1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ ভূরাজনৈতিক ভুল হিসাব-নিকাশ: ইয়েমেন ও ইউএই নীতিতে ধাক্কা খেলেন মোহাম্মদ বিন সালমান শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি

৩ মাসের মধ্যে দেশে ফিরতে হবে সালাহউদ্দিনকে 

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩২৮ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের দেশের ফেরার ক্ষেত্রে যে বাঁধা ছিল সেটি কেটে গেছে। তিনি ট্রাভেল পাস পেয়েছেন। ট্রাভেল পাসের শর্তানুযায়ী, ৩ মাসের মধ্যে তাকে দেশে ফিরতে হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। বর্তমানে ভারতের শিলংয়ে অবস্থান করছেন সালাহউদ্দিন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষ করে তিনি কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন।

সালাহউদ্দিন আহমেদের দেশে ফেরার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত ৮ জুন থেকে। এদিন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জনকূটনীতি) মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের জানান, সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরতে বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা করছে।

২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপি সারা দেশে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচি চলাকালে অজ্ঞাত স্থান থেকে সালাহউদ্দিন আহমদের নামে বিবৃতি প্রকাশিত হচ্ছিল। তখন তিনি দলটির মুখপাত্রের ভূমিকায় ছিলেন।

এমন পরিস্থিতির মধ্যেই ২০১৫ সালের ১১ মার্চ সালাহউদ্দিন আহমেদের স্ত্রী কক্সবাজার-১ (পেকুয়া-চকোরিয়া) আসনের বিএনপির সাবেক এমপি হাসিনা আহমেদ দাবি করেন, ১০ মার্চ রাতে ডিবি পুলিশ পরিচয়ে তার স্বামীকে তুলে নেওয়া হয়। ঘটনায় রীতিমতো হৈ-চৈ পড়ে যায়। দেশ-বিদেশ থেকে বিবৃতি ও প্রতিবাদ প্রকাশিত হতে থাকে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ দূতাবাসগুলোর কাছে এ বিষয়ে সহযোগিতা চাওয়া হয় বিএনপি ও সালাহউদ্দিন আহমদের পরিবারের পক্ষ থেকে।

২০১৫ সালের ১২ মে ভারতের মেঘালয়ের একটি হাসপাতালে সালাহউদ্দিন আহমেদের হদিস মেলে। মেঘালয়ের শিলং পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ২০১৫ সালের ১১ মে স্থানীয়দের মাধ্যমে শিলং পলোগ্রাউন্ড এলাকায় উদভ্রান্তের মতো একজনকে ঘুরতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের আদালতে তার বিচার হয়।

ট্রাভেল পাসের শর্তানুযায়ী আগামী তিন মাসের মধ্যে তার বাংলাদেশে ফিরতে হবে।  তিনি কবে দেশে ফিরবেন জানতে চাইলে সালাহ উদ্দিন গণমাধ্যমকে জানান, দেশে ফেরার আগে তিনি ভারতেই স্বাস্থ্য পরীক্ষার করাবেন। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসকেরা কাছে যান না। কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তিনি দেশে ফিরবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT