1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

মান্নাতের সামনে বিশ্বরেকর্ড গড়লেন শাহরুখ ভক্তরা!

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩১৫ Time View

প্রতি বছরই জন্মদিনে কিং খানকে এক পলক দেখতে শত শত মানুষ ভিড় করেন মুম্বাইয়ে তার বিখ্যাত বাড়ি মান্নাতের সামনে। ঈদেও দেখা দেন শাহরুখ। ভক্তদের অভিবাদন জানাতে হাজির হন বারান্দায়।

তবে এবার ঘটে গেল বিরল এক ঘটনা। মান্নাতের সামনে দাঁড়িয়ে রীতিমতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন শাহরুখ ভক্তরা। ভারতীয় কোনো অভিনেতার এমন রেকর্ড এই প্রথম।

গত শনিবার (১০ জুন) জড়ো হয়েছিলেন শাহরুখ ভক্তরা। তবে এ দিন শাহরুখের জন্মদিন ছিল না, ছিল না ঈদও। তবে কেন হঠাৎ মান্নাতের সামনে হাজির হন তারা? মূলত আগামী ১৮ জুন ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে শাহরুখের ‘পাঠান’। এ উপলক্ষ্যেই একই ধরনের টি-শার্ট পরে মান্নাতের সামনে হাজির হন অন্তত ৩০০ ভক্ত। এখন প্রশ্ন হলো— তা হলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল কীভাবে?

মূলত, মান্নাতের সামনে জড়ো হয়ে একই সময়ে ৩০০ ভক্ত দুহাত ছড়িয়ে শাহরুখের সিগনেচার স্টেপ করেন। সবার পরনে ছিল একই টি-শার্ট। আর এতজন মানুষ নির্দিষ্ট একটি সময়ে একই সিগনেচার স্টেপ করার দৃষ্টান্ত এই প্রথম। আর এতেই আসে স্বীকৃতি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান শাহরুখ ভক্তরা। পেয়েছেন সেই সার্টিফিকেটও।

শাহরুখের পাঠান মূলত স্টার গোল্ড টিভি চ্যানেলে প্রিমিয়ার হচ্ছে। আর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তৈরির গোটা আয়োজন করেছে এই টিভি চ্যানেল কর্তৃপক্ষই। ভক্তদের পরনে যে কালো রঙের টি-শার্ট দেখা গেছে, তাতেও ছিল স্টার গোল্ডের লোগো। আর ভারতীয় তো বটেই, একজন অভিনেতা হিসেবে বিশ্বে প্রথম এমন রেকর্ড গড়লেন শাহরুখ খান। এতে আপ্লুত শাহরুখ ভক্তরা। এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে বলিউডপাড়ায়ও।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT