1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

যে কারণে সোশ্যাল মিডিয়া থেকে ‘উধাও’ কাজল

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৩১৭ Time View

বলিউড অভিনেত্রী কাজল পেশা ও সংসার দুটো জীবনই দক্ষ হাতে সামাল দিচ্ছিলেন। কখনো তার পথচলায় বড় ধাক্কা আসেনি। নিজের মতো করে ভক্তদের মাতিয়ে চলছেন সেই নব্বই দশক থেকে।

কিন্তু আচমকা এমন এক বার্তা দিলেন, যা দেখে দুশ্চিন্তায় তার ভক্তরা। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সব পোস্ট মুছে ফেলেছেন অভিনেত্রী। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার কথাও জানালেন স্পষ্ট ভাষায়।

এদিন একটি কালো ছবি পোস্ট করেছেন কাজল। যেটাতে লেখা, ‘খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি’।

এই ছবির ক্যাপশনেই কাজল বলেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিরতি নিচ্ছি’।

কিন্তু কী এমন ঘটল, যার কারণে আচমকা এই সিদ্ধান্ত নিলেন কাজল? তবে কি ব্যক্তিগতজীবনে কোনো বড় বিষাদ তাকে ঘিরে ধরেছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনের মনে। কিন্তু কোনো কিছুই খোলাসা করেননি ‘ডিডিএলজে’ তারকা।

এদিকে সোশ্যাল মিডিয়া থেকে কাজলের ‘উধাও’ হয়ে যাওয়ার বিষয়টিকে প্রচাররের অংশ বলে মনে করছেন কেউ কেউ। নতুন কোনো সিনেমা বা সিরিজের স্বার্থে তিনি এমনটি করেছেন।

বর্তমানে কাজল কাজ করছেন ‘দ্য গুড ওয়াইফ’ নামে একটি সিরিজে। সুপর্ন ভার্মার পরিচালনায় । ধারণা করা হচ্ছে, এই সিরিজের প্রচারের জন্যই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন কাজল।

এদিকে আগামী ২৯ জুন মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত অমনিবাস চলচ্চিত্র ‘লাস্ট স্টোরিজ ২’। নেটফ্লিক্সের এই ছবিতে আরও আছেন নীনা গুপ্তা, তামান্না ভাটিয়া, ম্রুনাল ঠাকুর, বিজয় ভার্মা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT