1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি নিশ্চিতে টেপাখোলায় হা-মীম গ্রুপের বাস্তবায়নে ‘মিড ডে মিল’ উদ্বোধন বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ?

কেন আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে: হারুন

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৩০২ Time View

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ১৩ দিনের ছুটিতে বিদেশ যাচ্ছেন। এর পর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, দেশে আর নাও ফিরতে পারেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে এ বিষয়ে নিজের অবস্থান পরিস্কার করেছেন ডিবিপ্রধান।

সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হলে হারুন অর রশীদকে সমসাময়িক ইস্যুতে প্রশ্ন করা হয়। যেগুলোর জবাব দেন তিনি।

আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, কেন আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে? আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা। আমি যোগ্যতার ভিত্তিতে বিসিএস দিয়ে পুলিশে এসেছি। চাকরিকালীন আইনকে প্রাধান্য দিয়েছি। আমি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি। আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে কেন? আমি তো আমার সঠিক কাজটি করেছি ।

তিনি আরও বলেন, সঠিক কাজটা করতে গিয়ে সবার মন জয় করতে পারি না হয়তোবা। সে জন্য কেউ কেউ আমার প্রতি মনঃক্ষুণ্ন থাকতে পারে। কিন্তু আমি আমার সঠিক কাজ করে যাচ্ছি। মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি।

অন্য পুলিশ অফিসার থেকে আপনি এত পরিচিত কেন? পুলিশের মধ্যে আপনি লিওনেল মেসি হওয়ার কারণ কি? প্রশ্নোত্তরে হারুন বলেন, সবাই জনপ্রিয় হতে পারে না। আমি আলোচনায় আসার কারণ হচ্ছে,  ২০০১ সালে চাকরিতে এলাম। এর পরই চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো। আমার অপরাধ কী ছিল। আমি তো চাকরিটা করতে পারলাম না।

আবার ২০০৮ সালে চাকরিতে আসার পর ঢাকা শহরে যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা আছে, সবগুলোতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কাজ করার সুযোগ হয়েছে। গরিব মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষের সঙ্গে মেশার চেষ্টা করেছি। কারও উপকার করতে গিয়ে কারও ক্ষতিও হয়েছে। যে কাজ করে না তার কোনো শত্রু নেই। সুতরাং কাজ করেছি বলে এত পরিচিতি ।

এর আগে ২ জুন বাংলাদেশ পুলিশের এক আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ (বিপিএম বার) নিজের ও স্ত্রীর চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে সস্ত্রীক সিঙ্গাপুর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৩ জুন থেকে ১৩ দিন পর্যন্ত ছুটি মঞ্জুর করা হয়েছে। শর্তানুযায়ী সরকার এ ভ্রমণের কোনো ব্যয় বহন করবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT