1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

অক্ষয় কুমারের হাতে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ তুলে দিলেন শেখ তন্ময়

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৩২৯ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমারের হাতে তুলে দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। সম্প্রতি ভারতে অক্ষয় কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ গ্রন্থটি তুলে দেন।

বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হেলাল এমপির ব্যক্তিগত সহকারী ফিরোজুল ইসলাম।

তিনি বলেন, শেখ তন্ময় সম্প্রতি ভারতে গেছেন, সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি তুলে দিয়েছেন।

গ্রন্থটি হাতে নেওয়ার সময় শেখ তন্ময় ও অক্ষয় কুমারের মধ্যে কথোপকথন হয়। শেখ মুজিবের অবদান সম্পর্কে অক্ষয় ওয়াকিবহাল। কেননা ঢাকায় হোটেল পূর্বাণীতে চাকরি করার সময়ই তিনি এই মহান নেতা সম্পর্কে জেনেছেন। অক্ষয় কুমার বলেন, ভারতবর্ষের ইতিহাসে বঙ্গবন্ধু অনন্য এক ব্যক্তিত্ব। বঙ্গবন্ধুর পরিবারের একজন সদস্যের সঙ্গে দেখা করতে পেরে আমি খুব আনন্দিত।

এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ হেলালের ছেলে শেখ তন্ময় অক্ষয় কুমারকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সুবিধামতো সময়ে বাংলাদেশে আসার প্রতিশ্রুতি দেন।

কেননা চাকরি জীবনটা তার ঢাকাতেই শুরু হয়েছিল। এই কথা তিনি অকপটে বলেন। আশির দশকে ঢাকার পূর্বাণী হোটেলে শেফের কাজ করেছেন তিনি। অক্ষয় কুমার এক অনুষ্ঠানে বলেছেন, আমি ঢাকার পূর্বাণী হোটেলে ছয় মাস শেফের কাজ করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT