1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

বাইক থেকে পড়ে লরির নিচে পিষ্ট অভিনেত্রী

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৩২১ Time View

সড়ক দুর্ঘটনায় কলকাতার এক উঠতি অভিনেত্রী নিহত হয়েছেন। তার নাম সুচন্দ্রা দাসগুপ্ত (৩০)।

শনিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বরাহনগর শহরে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রাতে শুটিং শেষ করে ভাড়ায় চালিত একটি মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন সুচন্দ্রা। বরাহনগরে একটি ট্র্যাফিক সিগন্যালে বাইকটির সামনে হঠাৎ একটি সাইকেল এসে পড়ে।

চালক নিয়ন্ত্রণ হারালে বাইক থেকে উল্টে পড়ে যান অভিনেত্রী। সুচন্দ্রার মাথায় হেলমেট ছিল। তবে রাস্তায় পড়ে উঠতে পারেননি। ওই সময় পেছন থেকে দ্রুত গতির একটি ১০ চাকার লরি নিচে পিষ্ট হন অভিনেত্রী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

চাকরির পাশাপাশি নাটক-থিয়েটারের রিহার্সেল করতেন সুচন্দ্রা। সম্প্রতি চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয় শুরু করেন। দুটি সিরিয়ালে কাজ করেছেন। সম্প্রতি একটি টিভি সিরিয়ালে কাজ শুরু করেছিলেন তিনি।

সুচন্দ্রার বাড়ি উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। স্বামীর সঙ্গে নরেন্দ্রপুরে একটি বাসায় থাকতেন। শনিবার রাতে বাবার সঙ্গে দেখা করতে বাড়ি যাচ্ছিলেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT