1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

সালমানের নিরাপত্তায় ৭০০ পুলিশকর্মী

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩৩৭ Time View

ভারতের জনপ্রিয় অভিনেতা সালমান খান এক যুগ পর কলকাতায় যাচ্ছেন। এ অনুষ্ঠানকে ঘিরে অনুরাগীদের মধ্যে প্রচণ্ড উন্মাদনা কাজ করছে। একই সঙ্গে অনুষ্ঠানকে ঘিরে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি ও কড়া নিরাপত্তার নিশ্চিত করা হয়েছে।

কলকাতা পুলিশ সূত্র জানায়, সালমানের অনুষ্ঠানের নিরাপত্তায় থাকবেন ৭০০ পুলিশকর্মী। অভিনেতার নিরাপত্তার দায়িত্বে থাকবেন একজন অ্যাডিশনাল পুলিশ কমিশনার এবং দুজন জয়েন্ট পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসার, সাতজন ডিসিসহ ৭০০ পুলিশকর্মী।

পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারিতেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এ ছাড়া শহরের পা রাখার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার। সালমানকে দই-মিষ্টি দিয়ে আপ্যায়নের পরিকল্পনা রয়েছে কলকাতার।

শহরে পৌঁছে আলিপুরের একটি পাঁচতারা হোটেলে উঠবেন ভাইজান। সন্ধ্যায় কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে হবে অনুষ্ঠান। কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতেই কাজ করবে কলকাতা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT