1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাজুসের শুভেচ্ছা: ফরিদপুর-৩ এমপি চৌধুরী নায়াব ইউসুফকে অভিনন্দন ফরিদপুরে ব্যস্ত রাস্তায় ভেঙে পড়ল মেহেগুনি গাছ, তিন ইজিবাইক ক্ষতিগ্রস্ত ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ‘কাচ্চি সুলতান’কে ১ লাখ টাকা জরিমানা কলাতলীতে ভয়াবহ বিস্ফোরণ: অনুমোদনহীন এলপিজি স্টেশনে আগুনে দগ্ধ ১৬ আপনি ভাবছেন নিজেই বেছে নিচ্ছেন? বাস্তবে আপনার জীবন চালাচ্ছে এআই! ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাকোমায় পারিবারিক দ্বন্দ্বে ছুরিকাঘাত: ৪ জন নিহত, পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু ফরিদপুরে ইজিবাইক চুরি চক্রের বড়ো ধাক্কা, একাধিক গ্রেপ্তার ও উদ্ধার ১৮ বাইক সুপার এইটে পাকিস্তানের ভাগ্য নির্ভর এখন একাধিক সমীকরণে দাম কমেছে লেবু-শসার, বেগুন এখনো চড়া!

আর্থিক সংকটে ইভিএম প্রকল্প এবার হচ্ছে না: ইসি সচিব

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

বাংলার আকাশ ২৪ ডট কমঃ

আর্থিক সংকটের কারণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পটি আপাতত হচ্ছে না বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

আজ সোমবার দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জাহাংগীর আলম বলেন, ‘ইভিএমের প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনার পর এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

তিনি বলেন, ‘এটা এ মুহূর্তে রান করছে না, পরবর্তীতে রান করবে।’

ইসি সচিব জানান, পরিকল্পনা কমিশন ইতোমধ্যে নির্বাচন কমিশনকে এ বিষয়ে জানিয়েছে।

এর ফলে দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড়শ’ আসনে ইভিএমে ভোট নেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে ইসি সচিব বলেন, ২০১৮ সালের ইভিএম দিয়ে যতটুকু সম্ভব করা হবে। সেক্ষেত্রে ৫০-৬০ আসনে ইভিএমে ভোট হতে পারে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT