1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নিরপেক্ষ নির্বাচিত সংসদ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: স্পিকার অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন: সংসদে আইনমন্ত্রী সম্রাট বাবরের সঙ্গে তুলনার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর সংসদের সাউন্ড সিস্টেম বিভ্রাটের কারণ ব্যাখ্যা করলেন ঠিকাদার জাহিদুর, দুদকে জিজ্ঞাসাবাদ সংসদের সাউন্ডসিস্টেম দুর্নীতি: ঠিকাদার জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জে জমি বিরোধে বৃদ্ধা মায়ের মৃত্যু, ছেলে পলাতক বিসিএস নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তদন্তাধীন: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরে কাঁচামাল ব্যবসায়ীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’ ব্যবস্থা

কুমিল্লার ৫ উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৪২ Time View

বাংলার  আকাশ ডেস্ক:

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা, জোড়কানন পূর্ব ও জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ সোমবার (২৮ নভেম্বর) সোমবার সকাল ৮টা থেকে ৫১টি কেন্দ্রে ও ৩২০টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৪১ জন ও সাধারণ সদস্য পদে ১৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজয়পুর ইউনিয়নে মোট ভোটার ১৭ হাজার ৬৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯৮৬ জন। মহিলা ভোটার ৮ হাজার ৬৬৫ জন। বিজয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন-সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আবদুর রব জিলানী (আনারস), আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. তানভীর হোসেন পারভেজ (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান মজুমদার বুলবুল (চশমা)।

বারপাড়া ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৮৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৬৭৯ জন। মহিলা ভোটার ১৩ হাজার ১৯৬ জন। বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ মজুমদার তুহিন (আনারস), খলিলুর রহমান (রজনীগন্ধা), মো. ফারুক হোসেন চৌধুরী (চশমা), মো. শাহা আলম (ঘোড়া) ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. সেলিম আহাম্মদ (নৌকা)।

চৌয়ারা ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৭৬ জন। মহিলা ভোটার ৯ হাজার ১৩৯ জন। চৌয়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ বাবুল (অটোরিকশা), ইমামুল হাছান (চশমা), এ, টি, এম ইদ্রিস (মোটর সাইকেল), মো. আবদুল হালিম (টেবিল ফ্যান), আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. আবুল কালাম আজাদ সোহাগ (নৌকা), মাওলানা মো. এনামুল হক রাসেল (হাতপাখা), সাবেক জেলা পরিষদের সদস্য মো. তৌহিদুল ইসলাম মজুমদার (ঘোড়া), মোতালেব হোসেন মজুমদার (টেলিফোন), সিরাজুল ইসলাম লিটন (আনারস)।

জোড়কানন পূর্ব ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৬৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৫৮৬ জন। নারী ভোটার ৮ হাজার ৮১ জন। জোড়কানন পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল আওয়াল (ঘোড়া), আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোহাম্মদ মমতাজ উদ্দিন খান (নৌকা), সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মো. মমিনুল ইসলাম (চশমা), স্বতন্ত্র প্রার্থী মো. হারিছ মিয়া (আনারস)।

জোড়কানন পশ্চিম ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ১৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৫১৮ জন। মহিলা ভোটার ৮ হাজার ৬৬৮ জন। জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন-স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম (অটোরিক্সা), মো. কামাল উদ্দীন (আনারস), মো. শাহ জালাল (চশমা), মো. সাজ্জাদুর রহমান (মোটর সাইকেল), আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. হাসমত উল্লাহ হাসু (নৌকা)।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT