1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযান, আহত ৬৭

তথ্য সংগ্রহেঃ মোঃ ইকবাল হোসেন শুভ email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৪৬৮ Time View

দখলকৃত পূর্ব জেরুজালেমের আল–আকসা মসজিদে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এঘটনায় ৬৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসা সংশ্লিষ্টরা। জানা গেছে, শুক্রবার (১৫ এপ্রিল) যখন ফিলিস্তিনিরা সকালের প্রার্থনার জন্য মসজিদটিতে জড়ো হচ্ছিল তখন এ অভিযান চালানো হয়।

 অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ফিলিস্তিনিরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। অন্যদিকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করছে। এসময় প্রার্থনাকারীরা মসজিদের ভেতরে নিজেদের রক্ষায় ব্যারিকেড দিয়ে রাখে।

এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট ৬৭ জনকে উদ্ধার করে হাসপাতলে নেওয়ার কথা জানিয়েছে। তাছাড়া একজন প্রহরীর চোখে রাবার বুলেট লেগেছে বলেও জানানো হয়।

রেড ক্রিসেন্ট আরও জানায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, এখনো আহতদের মধ্যে অনেকে মসজিদ প্রাঙ্গনে আটকে রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT