1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৮ ডিসেম্বর শুরু হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশ হলো সময়সূচি কুমিল্লায় ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-কাপড়সহ দুটি গাড়ি জব্দ করেছে বিজিবি তিন জেলায় ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে কর্মী নিচ্ছে যমুনা ব্যাংক দুই দিনেই টেস্টে কুপোকাত, বাকি তিন দিন ‘ঘুমিয়ে পার করবেন’ শান্ত ফরিদপুরে মাদকের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল: ডা. শফিকুর রহমান খাদ্য কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করার নির্দেশ খাদ্যমন্ত্রীর ২০২৭ সালের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন কাজী নজরুলের রাগভিত্তিক গান নিয়ে শিল্পকলা একাডেমিতে বিশেষ আয়োজন ‘বেণুকা’

শ্রাবন্তীর জন্মদিনে যে বার্তা দিলেন প্রেমিক অভিরূপ

বাংলার আকাশ ডট কম email:banglar.ahash@gmail.com
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩৪৭ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

টালিউড নায়িকা শ্রাবন্তীর বয়স যেন কমছে! দিন যত যাচ্ছে গ্লামার তত বাড়ছে। নব্বই দশকে তার বড় পর্দায় অভিষেক হয়েছিল। অনেক ব্যবসাসফল সিনেমায় দেখা গেছে তাকে। ১৩ আগস্ট ছিল শ্রাবন্তীর জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। বিশেষ দিনটিতে ভক্তরা অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন, ভালোবাসা প্রকাশ করছেন।

তবে একজনের শুভেচ্ছা একটু বিশেষ। কারণ তিনি শ্রাবন্তীর বিশেষ মানুষ, প্রেমিক। নাম তার অভিরূপ নাগ চৌধুরী। তিনটি বিচ্ছেদের পর শ্রাবন্তী এখন অভিরূপের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন।

প্রেমিকা শ্রাবন্তীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অভিরূপ। অভিনেত্রীর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন। আরও এগিয়ে যাও, ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তোমার বড় ভক্ত’।

প্রেমিকের এই পোস্টে সাড়া দিয়েছেন শ্রাবন্তীও। মন্তব্যে লিখেছেন, ‘ধন্যবাদ মিস্টার ভক্ত’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল রঙের হার্ট ইমোজি।

তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে ২০১৯ সালে ঘর বাঁধেন শ্রাবন্তী। এক বছর যেতে না যেতেই সংসারটি ছেড়ে আসেন অভিনেত্রী। এর পর গত বছর অভিরূপের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন মুহূর্তে তাদেরকে একসঙ্গে দেখা গেছে।

যদিও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিরূপকে কেবল বন্ধু হিসেবেই পরিচয় দিয়েছেন শ্রাবন্তী। বলেছেন, ‘মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের দিকে খুব নজর রাখে, যা আমার সবচেয়ে ভালো লাগে। আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি।’

শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায়। যেটা মুক্তি পেয়েছে বাংলাদেশে। এছাড়া কলকাতায়ও কিছুদিন আগে তার একটি সিনেমা মুক্তি পায়। সেটার নাম ‘ভয় পেও না’।

 

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT