1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী লালমাটিয়ায় ইন্টারনেট অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ, একজন গ্রেফতার কক্সবাজারে পৌঁছেছেন তারেক রহমান, বিমানবন্দরে কড়া নিরাপত্তা ও অভ্যর্থনা অপহরণ নয়, ধর্ষণ মামলার ভয়ে আত্মগোপনে ছিলেন শিবির নেতা জিসান: পুলিশ যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষরে জেনেভাকে ভেন্যু হিসেবে প্রস্তাব সুইজারল্যান্ডের কক্সবাজার সফরে ঢাকা ছাড়লেন তারেক রহমান, দিনভর কর্মসূচি কক্সবাজার সফরে তারেক রহমান, বিমানবন্দর ও শহরজুড়ে কড়া নিরাপত্তা নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ যুক্তরাষ্ট্রের দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু, প্যারাগুয়েকে ৪-১ গোলে হারাল স্বাগতিকরা ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, ৬০ কিমি বেগে দমকা হাওয়ার শঙ্কা

তৃতীয় সন্তানের মা হওয়ার বিষয় এবার মুখ খুললেন কারিনা

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩৩২ Time View

তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।

দিন কয়েক আগে এমনই গুঞ্জনে উত্তাল ছিলেন অনুরাগীরা। একটি ছবিতে অভিনেত্রী সন্তানের মা হওয়ার অবস্থান লক্ষ্য করে এ গুঞ্জনের সূত্রপাত।

সত্যিই কি মা হতে চলেছেন কারিনা? নতুন সদস্য আসতে চলেছে সাইফ পরিবারে? এই প্রশ্নের উত্তর দিলেন সাইফপত্নী নিজেই।

বুধবার মধ্যরাতে ইনস্টাগ্রামে কারিনা লিখেছেন, পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হন। আমি অন্তঃসত্ত্বা নই। উফ। সাইফ বলেছে— দেশের জনসংখ্যা বৃদ্ধিতে ওর অনেক অবদান।

কারিনা যে মা হচ্ছেন না, তা অনুরাগীদের বুঝতে আর বাকি থাকে না। বিদেশে ছুটি কাটিয়ে ফের তিনি ব্যস্ত কাজ নিয়ে। খুব শিগগির পা রাখতে চলেছেন ওটিটিতে। এ ছাড়া আগস্টে মুক্তি পেতে চলেছে তার ‘লাল সিং চাড্ডা’।

২০১২ সালে ১৬ অক্টোবর বিয়ে করেন সাইফ আলি খান ও কারিনা। ২০১৬ সালে বড় ছেলে তৈমুর খানের জন্ম দেন অভিনেত্রী। ২০২১ সালে তাদের জীবনে আসে কনিষ্ঠ পুত্র জেহ আলি খান। কাজ, সংসার আর কাছের মানুষদের নিয়ে দিব্যি দিন কাটছে তার।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT