1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশীয় প্রযুক্তির এয়ার-টু-এয়ার মিসাইল ‘ফায়াজ’-এর সফল পরীক্ষা চালাল পাকিস্তান ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ পর্যায়ে, বন্ধ হয়েছে পূর্ব উপকূলের কেন্দ্রগুলো মহাকাশ থেকে ভোটাধিকার প্রয়োগ করলেন ৩ মার্কিন নভোচারী, ইলেকট্রনিক ব্যালটে পাঠালেন ভোট নারায়ণগঞ্জে পুলিশ-শ্রমিক তুমুল সংঘর্ষ: টিয়ারশেল নিক্ষেপ ও সড়কে আগুন, লিংক রোডে যান চলাচল পুনারম্ভ দেশে হামে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০ দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই এলপিজির মূল্যবৃদ্ধি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বিচারকের সইয়ে গাড়িচালকের বিরুদ্ধে করা বিভাগীয় মামলার কার্যক্রম স্থগিত করল হাইকোর্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপ, বাড়ছে ডেঙ্গু ও স্বাস্থ্যঝুঁকি বাজারে অস্থিরতার মধ্যে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে হলো ২ হাজার ৬০ টাকা ১২ কেজি এলপিজি সিলিন্ডারে ফের দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দর ২০৬০

দেশে হামে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২২ Time View
ছবিঃ সংগৃহীত

দেশে বেড়েই চলেছে হামের সংক্রমণ ও রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত) সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে অন্তত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৮ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮২ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪০০ জনে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৩২ হাজার ৮২৩ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৩ জন। উপসর্গ ও নিশ্চিত হামের রোগী মিলিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৭ হাজার ৪২৮ জন, যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৮ হাজার ৭৫২ জন।

মৃত্যুর পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ১ হাজার ৫৮ জন মারা গেছেন। অন্যদিকে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৫৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৩৬ জন, সিলেটে ১৪২ জন, বরিশালে ১৩২ জন, ময়মনসিংহে ১০০ জন, খুলনায় ৯৪ জন, রংপুরে ৩৫ জন এবং রাজশাহী বিভাগে ৩৩ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের শুরু থেকেই দেশে হামের প্রকোপ দেখা দিলেও বিগত সময়ে তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে বিলম্ব হয়। পরবর্তীতে গত মার্চ মাসে হাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এপ্রিলে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু হয়। তবে সেই সময় প্রায় ৪০ লাখ শিশু হামের টিকা প্রাপ্তির বাইরে থেকে যায়। সরকারের তৎকালীন ব্যবস্থাপনায় এই ঘাটতির কারণেই এখনো হামের প্রকোপ এবং মৃত্যুর মিছিল থামছে না বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, গত এক দশক ধরে দেশে হামে মৃত্যুর ঘটনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল এবং সংক্রমণও নিয়ন্ত্রণে ছিল। তবে চলতি বছর হামে রেকর্ড সংখ্যক সংক্রমণ ও মৃত্যুর পেছনে অতীতের টিকাদান কার্যক্রমে প্রশাসনিক গাফিলতি ও সমন্বয়হীনতাকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করছেন গবেষক ও আন্তর্জাতিক সংস্থাগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT