1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নিখোঁজের পরদিন তুরাগ নদে মিলল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির মরদেহ ইসরায়েলে ৯০% ভোট গণনা শেষ: নেতানিয়াহু ও আইজেনকোটের ঝুলন্ত সমীকরণে প্রধানমন্ত্রী নিয়ে ধোঁয়াশা টাঙ্গাইলের মহেড়ায় ট্রেন লাইনচ্যুত: ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ভোটের শেষলগ্নে আসন হারানোর শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে সরকার গঠনে ৪ সমীকরণ খুলনায় ১৬ ঘণ্টার ব্যবধানে ছাত্রদল ও যুবদল নেতাসহ ৩ জন গুলিবিদ্ধ, আহত ১: বাড়ছে আতঙ্ক শেখ হাসিনা দেশে ফিরলে ‘মব’ নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ সাগর-রুনি হত্যা মামলা: ১৪ বছরেও মেলেনি মোটিভ, তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও ৬ মাস সময় হাইকোর্টের আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য নাকচ করল সরকার: বিব্রত বিএনপি, সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর ফেরার অপেক্ষা কাজীর দেউড়িতে ৯৯৯-এ কলে এস এ পরিবহন থেকে গ্রেপ্তার পুলিশ সদস্য, সহযোগী পলাতক টোকিওতে তারেক রহমান ও তাকাইচি সানায়ের শীর্ষ বৈঠক: ৫ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন জাপানি বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা

নিখোঁজের পরদিন তুরাগ নদে মিলল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সুরির মরদেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ও প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল তুরাগ নদ থেকে ভাসমান অবস্থায় তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করে।

নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকালে লাশের পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা, হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন উদ্ধার করা হয়। পকেটে থাকা আইফোনের সূত্র ধরেই তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। লাশে প্রাথমিকভাবে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরবর্তীতে মৃত্যুর সঠিক কারণ ও সময় নির্ধারণে সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, তাহসিফ সুরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন এবং গত মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে সামরিক উড়োজাহাজে চড়ে দেশত্যাগের সময় যে চাঞ্চল্যকর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেটি তৎকালীন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি ধারণ করেছিলেন বলে বিশেষ আলোচনা রয়েছে।

(সূত্র: ইত্তেফাক/এসএইচ)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT