1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রিয়াদে হুথি হামলায় নিহত আলেম মাওলানা নাসরুল্লাহর শেষ বার্তা: বাইতুল্লাহ যিয়ারতের আবেগঘন আকুতি দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত, থাকছে না ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফলভাবে সম্পন্ন হলো প্রথম পারমাণবিক বিক্রিয়া কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তারেক রহমান বিকাশ ডিস্ট্রিবিউশনের গাড়ি থেকে কোটি কোটি টাকা লুট: ঘটনার একদিন পর শ্রীপুর থানায় মামলা সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি ও নিগারের ফিফটির পরও ব্রিসবেনে ৯ উইকেটে হারল বাংলাদেশ ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরমর্শ ট্রাম্পের: রাশিয়ার শোধনাগারে হামলায় জেলেনস্কিকে কড়া হুঁশিয়ারি সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে উত্তাল পরিস্থিতি: একদিনেই সাত হাজারের বেশি আটক মহাকাশ যুগের সূচনা থেকে আজ পর্যন্ত মহাশূন্যে গেছেন ৫২ দেশের ৭৪৬ জন মানুষ

শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত গ্রাফিতিতে কালি লেপনের চাঞ্চল্যকর ঘটনায় আটককৃত চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শনিবার সেগুনবাগিচা এলাকায় শিল্পকলা একাডেমির মূল ফটকের সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি দেওয়ার ন্যক্কারজনক ঘটনা ঘটে। এই অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিশেষ আইনে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃত চার অভিযুক্ত হলেন— এ এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) এবং মার্জিয়া খন্দকার রিমি (২৭)।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচা এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করার বিশেষ অভিযান চালায়। এরপর ফুটপাক সংলগ্ন দেয়ালগুলোতে শিল্পাচার্য জয়নুল আবেদীন, বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চায় অসামান্য অবদান রাখা মোট ১০ জন গুণী মনীষীর প্রতিকৃতি ও গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল।

(তথ্যসূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT