1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিইআরসি নির্ধারিত দামের বাজারে অস্থিরতা: দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ব্যবসায়ীদের দুর্গাপূজায় সীমান্ত এলাকার ২,৭২৭ মণ্ডপে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি সদস্য চকবাজারের অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের ২ কর্মী অসুস্থ, ধ্বংসস্তূপে পরিণত ৬ষ্ঠ তলা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ জন হুথিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কোণঠাসা রিয়াদ: ইয়েমেনে স্থলযুদ্ধের ঝুঁকিতে সৌদি আরব কানাডার প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও জলবায়ু তহবিলের ওপর জোর দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের ডেটাবেইস গঠনের লক্ষ্য রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ ইলিশ নিষেধাজ্ঞার মৌসুমে পাতে চাপিলা: ইলিশের বিকল্প কি হতে পারবে এই ছোট মাছ? ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাবি গবেষকদের নতুন উদ্ভাবন: এআই প্রযুক্তির ‘মাস্ট-ক্লাউডনেট’ দিয়ে এডিস মশা শনাক্তকরণ

যুক্তরাষ্ট্রে ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, হতাহত ৫৩

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪১১ Time View

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

স্থানীয় সময় সোমবার মিসৌরি অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে একটি অনিয়ন্ত্রিত ক্রসিংয়ে ট্রাকের সংঘর্ষের পর ট্রেন লাইনচ্যুতি ও হতাহতের এ ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে দুই শতাধিক যাত্রী ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার উত্তর মিসৌরিতে অনিয়ন্ত্রিত ক্রসিংয়ে ডাম্প ট্রাককে ধাক্কা দেওয়ার পর দুই শতাধিক যাত্রী বহনকারী একটি আমট্রাক ট্রেন লাইনচ্যুত হয়। এতে তিনজন নিহত হন। নিহতদের দুজন ট্রেনের যাত্রী এবং অন্যজন ট্রাকের আরোহী ছিলেন। এ ঘটনায় আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রেলরোড প্যাসেঞ্জার করপোরেশন মূলত আমট্রাক নামে ব্যবসা পরিচালনা করে থাকে। সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রেনের আটটি বগি এবং দুটি লোকোমোটিভ লাইনচ্যুত হয়েছে। পরে লাইনচ্যুত বগিগুলোর জানালা দিয়ে আটকেপড়া যাত্রীদের উদ্ধার করা হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে, লাইনচ্যুত ট্রেনের একটি বগি ছাড়া বাকি সবগুলোকে ঘাস এবং চাষের জমিতে ঘেরা রেললাইনের পাশে পড়ে থাকতে দেখা যায়। অবশ্য দুর্ঘটনার কিছুক্ষণ পরই বহুসংখ্যক উদ্ধারকারী যান এবং কিছু হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে উদ্ধারকারীরা মই ব্যবহার করে ট্রেনের ওপরে থাকা লোকদের কাছে পৌঁছান।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত আমট্রাকের ওই ট্রেনটিতে ২৪৩ যাত্রী ও এক ডজন ক্রু ছিল। স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ৪২ মিনিটে মিসৌরির মেন্ডনের কাছে অনিয়ন্ত্রিত ক্রসিংয়ে ট্রেনটির সঙ্গে একটি গাড়ি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় ট্রেনটি লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো যাচ্ছিল।

মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রলের মুখপাত্র জাস্টিন ডান এক সংবাদ সম্মেলনে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাইট বা সিগন্যাল ছাড়া থাকা একটি অনিয়ন্ত্রিত ক্রসিংয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

অন্যদিকে চ্যারিটন কাউন্টি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

মেন্ডন জায়গাটি মূলত একটি গ্রামীণ এলাকা এবং মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটি থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত। এর আগে গত বছরের সেপ্টেম্বরে উত্তর-মধ্যাঞ্চলীয় মন্টানায় একটি আমট্রাক ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছিলেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT